এই সব ফোনে আর কাজ করবে না WhatsApp ! এই তালিকায় আপনার ফোন নেই তো ?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
অ্যাপল iPhone-এর বেশ কয়েকটি মডেলে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ (WhatsApp)নিয়ে সমস্যা থামার নাম নেই। নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক চলছিলই। এই সবের মাঝেই বেশ কিছু WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। অ্যাপল iPhone-এর বেশ কয়েকটি মডেলে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ক্ষেত্রে অ্যাপলের যে ফোনগুলি এখনও iOS 9 ভার্সনে চলছে, সেগুলিতে আর কাজ করবে না এই মেসেজিং অ্যাপ। খুব শিগগিরই সংস্থার তরফে এই নিয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে।
advertisement
WABetaInfo জানিয়েছে যে, এখনও পর্যন্ত ওই ফোনগুলোয় হোয়াটসঅ্যাপের ২.২১.৫০ বেটা ভার্সান কাজ করছে। কিন্তু নতুন বেটা ভার্সান ২.২১.৫০.১১ আনতে চলেছে সংস্থাটি। যদিও এখনও পর্যন্ত FAQ পেজে এই সম্পর্কে কোনও আপডেট দেয় নি। নতুন ভার্সানে যোগ বেশ কিছু নতুন ফিচার। কিন্তু আইফোনের ওই মডেলগুলোয় সেই ফিচার কাজ করবে না। লাভ হবে না আপডেট করেও। উলটে পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। হঠাৎ এমন সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ।
advertisement
iPhone ব্যবহারকারীরা সেটিংস অপশনে গিয়ে জেনে নিতে পারেন তাঁদের ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে। প্রথমে সেটিংস, তার পর জেনারেল ও ইনফরমেশন (Settings > General > Information) অপশনে যেতে হবে। এখানেই iPhone-এর সফটওয়্যার ভার্সন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আর হোয়াটসঅ্যাপের কোন ভার্সন ব্যবহার করছেন জানতে WhatsApp-এর সেটিংসে গিয়ে Help অপশনে ক্লিক করুন। উপরেই দেখতে পাবেন ভার্সন, ঠিক WhatsApp-টির লেখার নিচে।
advertisement
অন্য দিকে, অন্তত 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনে চলতে হবে স্মার্টফোনগুলি। 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনের আগের অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করবে না WhatsApp। যদিও বর্তমানে যে ফোনগুলি আসছে এবং গত দু'-এক বছরে যে ফোনগুলি বাজারে এসেছে, তাদের বেশিরভাগই 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সন বা তার থেকে আপডেটেড ভার্সনে চলে। এ ক্ষেত্রে যে ফোনগুলিতে 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনের থেকেও পুরনো ভার্সন চলছে, এ বার সেগুলি নিয়ে ভাবনা-চিন্তা করার সময় এসেছে।
advertisement
চলতি বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ জানিয়েছিল যে বেশ কয়েকটি স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে এই মেসেজিং অ্যাপ। ২০২০ সালে বছর একাধিক সিস্টেমে পরিবর্তন এনেছে WhatsApp। একাধিক নতুন ফিচারও যোগ হয়েছে এই অ্যাপে। সংস্থার তরফে বলা হয়েছে, iOS 9 ও Android 4.0.3-র আগে যা যা Android ও iphone রয়েছে, তাতে WhatsApp চালানো আর সম্ভব হবে না। তাই যাদের কাছে এখনও এর আগের কোনও ভার্সনের ফোন থাকবে তাদের আপগ্রেড করানোর পরামর্শ দিচ্ছে সংস্থা।









