Instagram Video Status: এবার ২ সেকেন্ডের ভিডিওতেই হবে কামাল! Instagram-এ কীভাবে পোস্ট করবেন, জানুন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Pooja Basu
Last Updated:
Instagram video status-নতুন এই Video Notes ফিচারটির সঙ্গে এখনকার Story-র একটা ফারাক অবশ্যই থাকবে। Notes-এ যা শেয়ার করা যাবে তা মাত্র ২ সেকেন্ডের হবে। শুধুমাত্র Instagram অ্যাপের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা যাবে।
এবার ২ সেকেন্ডের ভিডিও শেয়ার করা যাবে স্টেটাসে। Instagram নিয়ে আসছে নতুন ফিচার Notes। ব্যবহারকারীদের প্রায় ২ সেকেন্ডের ভিডিও স্টেটাস শেয়ার করতে দেবে সংস্থাটি, এমনই ঘোষণা করেছে তারা।নতুন এই Video Notes ফিচারটির সঙ্গে এখনকার Story-র একটা ফারাক অবশ্যই থাকবে। Notes-এ যা শেয়ার করা যাবে তা মাত্র ২ সেকেন্ডের হবে। শুধুমাত্র Instagram অ্যাপের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করা যাবে। কোনও ভাবেই ডিভাইসের স্টোরেজ থেকে আপলোড করা যাবে না। তবে এই Video Notes মাত্র ২৪ ঘণ্টা দেখতে পাবেন শুধুমাত্র Close Friends এবং তাঁদের Mutual Followers-রা।
advertisement
advertisement
advertisement
Facebook এবং Instagram এর নতুন AI চালিত ফিচার: Meta সিইও মার্ক জুকারবার্গ জেনারেটিভ এআই ফিচারের কথাও ঘোষণা করেছেন। ব্যবহারকারীরা এগুলি শীঘ্রই Facebook এবং Instagram-এ পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। এই দু’টি নতুন ফিচার Emu-র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে এই Emu-ই হল Meta-এর প্রাথমিক মডেল। একে বলা হয় Emu ভিডিও এবং Emu এডিট।
advertisement
advertisement







