advertisement

AC Tips: দীর্ঘদিন বন্ধ এসি চালানোর আগে সাবধান! এই একটি কাজ না করলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন

Last Updated:
AC Tips: শীতকালে এসির ভিতরে ধুলো, ময়লা ও আর্দ্রতা জমে থাকে। ফিল্টার, কুলিং কয়েল ও আউটডোর ইউনিটে ময়লা জমে গেলে এসির কর্মক্ষমতা কমে যায়।
1/5
শীতের শেষে আর তীব্র গরম পড়ার ঠিক আগের সময়টাই এসি সার্ভিসিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ এসি চালালে যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। তাই গরম শুরু হওয়ার আগেই এসি সার্ভিস করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
শীতের শেষে আর তীব্র গরম পড়ার ঠিক আগের সময়টাই এসি সার্ভিসিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ এসি চালালে যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। তাই গরম শুরু হওয়ার আগেই এসি সার্ভিস করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।(তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
বিশেষজ্ঞদের মতে, শীতকালে এসির ভিতরে ধুলো, ময়লা ও আর্দ্রতা জমে থাকে। ফিল্টার, কুলিং কয়েল ও আউটডোর ইউনিটে ময়লা জমে গেলে এসির কর্মক্ষমতা কমে যায়। সার্ভিসিংয়ের মাধ্যমে এই সমস্ত অংশ পরিষ্কার করা হলে এসি স্বাভাবিকভাবে কাজ করতে পারে।

3/5
সময়মতো সার্ভিসিং না করলে একাধিক ক্ষতির আশঙ্কা থাকে। এসি ঠিকমতো ঠান্ডা না করা, বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়া কিংবা হঠাৎ কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এমনকি ছোট ত্রুটি থেকে বড়সড় মেরামতির খরচও বাড়তে পারে।

4/5
অন্যদিকে, গরমের আগে এসি সার্ভিস করালে একাধিক সুবিধা পাওয়া যায়। এসির কুলিং ক্ষমতা বাড়ে, বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে কম আসে এবং যন্ত্রের আয়ু দীর্ঘ হয়। পাশাপাশি হঠাৎ করে গরমের মধ্যে এসি বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও অনেকটাই কমে যায়।

5/5
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই এসি সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। এতে যেমন আরামদায়ক ঠান্ডা পাওয়া যায়, তেমনই অপ্রয়োজনীয় খরচ ও ঝামেলা থেকেও রেহাই মেলে বলে মত প্রযুক্তিবিদদের। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)