Shahid Afridi: ‘ক্যাপ্টেন্সি তো অনেক দূরের কথা, ও দলে থাকারও যোগ্য নয়...!’ হঠাৎ কাকে নিয়ে এমন মন্তব্য করলেন আফ্রিদি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shahid Afridi Shadab Khan: দীর্ঘদিন ধরেই কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে উঠতে পারছে না পাকিস্তান ৷ পাক অধিনায়ক সলমন আলি আঘার ভবিষ্যত নিয়েও উঠছে প্রশ্ন ৷
চলতি টি২০ বিশ্বকাপে পাকিস্তান সুপার ৮-এই বাদ পড়ে গিয়েছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলেও তাতে তারা সফল হননি ৷ এর পর থেকেই পাকিস্তানের ক্রিকেট মহলে উঠেছে তীব্র ঝড় ৷ দলের এই হাল কেন ? ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদিও ৷
advertisement
advertisement
advertisement
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যদি বোর্ড দলের নেতৃত্বে পরিবর্তন আনে তাহলে শাদাব আর পেস বোলার শাহিন শাহ আফ্রিদি তাঁদের সম্ভাব্য উত্তরাধিকারী হতে পারেন। যদিও, আফ্রিদি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শাদাবকে এর যোগ্য মনে করেন না। ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, ‘‘ শাদাবের যা পারফম্যান্স, আমি থাকলে ওঁকে দলেই রাখতাম না, অধিনায়কত্ব তো অনেক দূরের কথা।’’ (Photo: AP)
advertisement
টুর্নামেন্টে শাদাব ৭টা ম্যাচে ১১৮ রান করার পাশাপাশি পাঁচটা উইকেট নিয়েছেন। আফ্রিদি বলেছেন, ‘‘মাইক হেসন আগে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে কাজ করেছেন। PSL-এ নিজের সময়ের পরই মাইক হেসন পাকিস্তান-এর কোচ হয়েছেন। ওখান থেকেই শাদাবের সঙ্গে তাঁর ‘পার্টনারশিপ’ শুরু হয়েছে। হেড কোচ শাদাবকে বারবার সুযোগ দিচ্ছেন। এই কারণেই আমি বলেছিলাম শাদাব পাকিস্তানের পরের ক্যাপ্টেন হতে পারেন, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে সে প্রথম একাদশে জায়গা পাওয়ারও যোগ্য না।’’ (Photo: AP)







