India Super 8 Fixture: অজিদের হার- ঘেঁটে গেল ছক, ভারতীয় দল সুপার এইটে কোন দলের সঙ্গে খেলবে, সামনে পুরো সূচি, প্রথম ম্যাচ কার সঙ্গে-কবে জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India Super 8 Fixture: ভারত যাদের সঙ্গে সুপার এইটে খেলবে ভাবা হয়েছিল, অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর বদলে গেল চেনা ছক
কলকাতা: জয়ের হ্যাটট্রিক দিয়ে ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া৷ পাকিস্তানকে ৬১ রানের বিশাল হারের ধাক্কা দিয়ে ফুরফুরে মেজাজে সূর্যকুমার যাদব এন্ড কোং৷ এখনও পর্যন্ত আটটি দলের মধ্যে পাঁচটি দল সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে৷ কিন্তু ভারত কখন-কাদের সঙ্গে খেলছে এই বিষয়ে আগাম একটা ধারণা করে নিন৷ ভারতের বিরুদ্ধে যারা খেলবে তাদের রূপরেখা মোটামুটি স্পষ্টই৷
advertisement
advertisement
গ্রুপ ১ এ তে ওয়েস্টইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, সম্ভবত অস্ট্রেলিয়া বা জিম্বাবোয়ে শামিল হবে৷ ওয়েস্টইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা নিজেদের তিনটি করে ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে৷ এই গ্রুপের চতুর্থ দল কারা হবে তা নিয়ে এখনও ফয়সালা হয়নি৷ এক দু নম্বরে যে দলই থাকুক কোন গ্রুপ থেকে কে সুপার এইটের কোন গ্রুপে যাবে তা আগে থেকেই স্থির হয়ে আছে৷
advertisement
যদি কোনও প্রাক-বাছাইকৃত দল শীর্ষ দুটিতে স্থান না পায়, যেমন অস্ট্রেলিয়া, তাহলে গ্রুপের পরবর্তী সেরা দলটি তাদের স্থান দখল করবে।অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে উভয়ই গ্রুপ বি তে রয়েছে এবং যোগ্যতা অর্জনের জন্য লড়াই করছে; আয়ারল্যান্ডেরও বাইরের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তার মধ্যে তারা দুটিতে হেরে গিয়ে নিজেদের গ্রুপে তিন নম্বরে রয়েছে৷
advertisement








