advertisement

যা পারেনি বিশ্বের কোনো দেশ, টি-২০ বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

Last Updated:
T20 World Cup 2026 Final: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত। ম্যাচ জেতাপ পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল একটি নতুন বিশ্বরেকর্ড গড়েছে। যা এর আগে কেউ করতে পারেনি।
1/6
রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত। ম্যাচ জেতার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল একটি নতুন বিশ্বরেকর্ড গড়েছে। যা এর আগে কেউ করতে পারেনি।

2/6
টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা এখনও পর্যন্ত মোট ৮৮টি ছক্কা হাঁকিয়েছেন। এর মাধ্যমে টি–২০ আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্টে একটি দলের সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়েছে ভারত।

3/6
এর আগে এই রেকর্ড ছিল বুলগেরিয়ার দখলে। ২০২৫ সালের জুলাইয়ে জিব্রাল্টার ও তুরস্কের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বুলগেরিয়ার ব্যাটাররা মোট ৭৮টি ছক্কা মেরেছিলেন। ভারত সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে।

4/6
এই তালিকায় ভারত ও বুলগেরিয়ার পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ফিলিপাইন। চলতি টি–২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ মেরেছে ৭৬টি ছক্কা এবং দক্ষিণ আফ্রিকা মেরেছে ৭২টি ছক্কা। অন্যদিকে ২০২৫ সালের একটি ত্রিদেশীয় সিরিজে ফিলিপাইন মেরেছিল ৭০টি ছক্কা।

5/6
ভারতের হয়ে এই বিশ্বকাপে ছক্কা মারার তালিকায় সবার উপরে আছেন সঞ্জু স্যামসন। তিনি এখন পর্যন্ত ১৬টি ছক্কা মেরেছেন। তার ঠিক পরেই রয়েছেন শিব দুবে, যার ব্যাট থেকে এসেছে ১৫টি ছক্কা।

6/6
এছাড়া ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া আটটি ম্যাচে ১৪টি করে, তিলক বর্মা ১১টি, সূর্যকুমার যাদব ১০টি, অভিষেক শর্মা ৫, রিঙ্কু সিং ২, ওয়াশিংটন সুন্দর একটি ছক্কা মেরেছেন।