Champions Trophy: ‘আমার কাছে কল এসেছিল, আমি বললাম পাকিস্তানের খেল খতম’-প্রাক্তন পাক অধিনায়কের ‘সনসনি’ বোমা, কী বললেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান ম্যাচ চলাকালীন এসেছিল ফোন , তখনই খুল্লমখুল্লা সত্যি এসেছিল সামনে
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ ভাল যায়নি পাকিস্তানের৷ একে তো নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় ভারতের ম্যাচগুলি দুবাইতে হয়েছে৷ এমনকি ভারত সেমিফাইনাল ও ফাইনালে খেলার কারণে পাকিস্তানের মাটিতে হয়নি এই ম্যাচগুলিও৷ এরমধ্যে ভারতীয় দলের কাছে পরাজয় পাকিস্তান দলের জন্য সেমিফাইনালের দরজা বন্ধ করে দেয়।
advertisement
টুর্নামেন্টের আয়োজক দলকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর যে কোনও মূল্যে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে হয়েছিল। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে পাকিস্তানের আশা ভঙ্গ করেছে ভারত। এই পরাজয়ে ভীষণ ক্ষুব্ধ দলের সাবেক মহিলা অধিনায়ক সানা মীর। ম্যাচ চলাকালীনই তিনি ফোনে এক বন্ধুকে বলেছিলেন যে পাকিস্তানের খেলা শেষ।
advertisement
advertisement
advertisement
মহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দল ভারতের কাছে ছয় উইকেটে হারার পর থেকেই ক্রমাগত সমালোচনা চলছেই। ক্রিকেটার থেকে কমেন্টেটরে পরিণত হওয়া সানা বলেছেন, “আমি ম্যাচটি দেখছিলাম যখন আমি আমার এক বন্ধুর কাছ থেকে ফোন পেয়েছিলাম যে ভারত দুই উইকেটে ১০০ রান করেছে। আমার মনে হয় ম্যাচ শেষ। আমি তাঁকে বলেছিলাম যে দল ঘোষণার পরেই পাকিস্তানের খেলা শেষ হয়ে গেছে।
advertisement
পাকিস্তানের হয়ে ৩০০ টিরও বেশি ম্যাচ খেলা সানা বলেছেন যে, ‘পরিস্থিতি মাথায় রেখে দল নির্বাচন করা হয়নি। মহেন্দ্র সিং ধোনির মতো অলৌকিক অধিনায়ক থাকলেও তিনি পাকিস্তান দলকে জয়ের পথে নিয়ে যেতে পারতেন না।’ তিনি আরও বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি যে দল ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের পরাজয়ের অর্ধেক নিশ্চিত। পাকিস্তান যখন জানত দুবাইয়ে আমাদের অন্তত একটি ম্যাচ খেলতে হবে, তখন কেন দলে ২ পার্টটাইম স্পিনার রাখা হল?’’







