advertisement

IND vs NZ 1st Test: প্রথম টেস্টের আগে মহম্মদ শামিকে নিয়ে বড় আপডেট! কী জানালেন রোহিত শর্মা

Last Updated:
IND vs NZ 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় দলে ফেরা হয়নি ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। কবে তিনি ভারতীয় দলে ফিরবেন তা নিয়ে চলছে জোর জল্পনা।
1/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতীয় দলে ফেরা হয়নি ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। কবে তিনি ভারতীয় দলে ফিরবেন তা নিয়ে চলছে জোর জল্পনা।

2/5
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে ফিরবেন মহম্মদ শামি। তা না হওয়ায় এবার শামিকে নিয়ে বড় আপডেট দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

3/5
নিউজিল্যান্ড সফরের পর অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। সেই সিরিজে মহম্মদ শামি ফিরতে পারেন কিনা তা নিয়ে মন খারাপ করা বার্তা দিলেন রোহিত শর্মা।

4/5
রোহিত শর্মা বলেছেন,"সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে শামিকে ভাবা কঠিন। শামির হাঁটু ফুলে রয়েছে। যে কারণে ওর দলে ফেরা পিছিয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চিকিৎসক এবং ফিজিয়োরা দেখছেন শামিকে।"

5/5
এছাড়া পুরোপুরি চোট না সারলে মহম্মদ শামিকে দলে ফেরানোর ঝুঁকি নেওয়া হবে না সেই কথাও সাফ জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এখন দেখার শামি কবে কামব্যাক করেন।