advertisement

Glenn Maxwell Tied Knot With Vinnie Raman: ভারতের জামাই হলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার, আইপিএলের আগে বিয়ের সানাই

Last Updated:
Glenn Maxwell Vinny Raman marriage: আরও এক বিদেশী ক্রিকেটার ভারতের জামাই হলেন।
1/6
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী ভিনি রামনকে বিয়ে করেছেন। ১৮ মার্চ তাঁরা দুজনেই অস্ট্রেলিয়ায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। ম্যাক্সওয়েল এবং ভিনি দুজনেই দীর্ঘদিন একসঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২০ সালেই বাগদান সেরেছেন এই দম্পতি। কিন্তু করোনার কারণে বিয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে দুবছর। বিয়ের পর নিজের প্রথম ছবি ম্যাক্সওয়েল শেয়ার করে লিখেছেন- 'মিস্টার অ্যান্ড মিসেস ম্যাক্সওয়েল।'

2/6
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনির ২৭ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখের আগেই খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেছেন দুজনেই। সামনেই আইপিএল ২০২২-এর ভরা মরশুম। জানা যাচ্ছে, ম্যাক্সওয়েলকে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে খেলতে দেখা যাবে না।

3/6
গ্লেন ম্যাক্সওয়েল এবং উইনির বিয়েতে মাত্র ৩৫০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিছুদিন আগে তাদের দুজনের বিয়ের জন্য তামিল ভাষায় ডিজাইন করা কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই কার্ডটি সম্পূর্ণরূপে ভারতীয় শৈলীতে তৈরি করা হয়েছিল।

4/6
গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরেকটি ছবি শেয়ার করেছেন, সেখানে নবদম্পতিকে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে ম্যাক্সি লিখেছেন- "ভালবাসা হল পরিপূর্ণতার সন্ধান। তোমার সঙ্গে আমি সম্পূর্ণ  বলে অনুভব করি।"

5/6
ভারতীয় বংশোদ্ভূত ভিনি তামিল পরিবারের মেয়ে ভিনি। তিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই পড়াশোনা শেষ করেছেন। ভিনি ফার্মেসি নিয়ে পড়েছেন। ভিনির জন্মের আগেই তাঁর বাবা ভেঙ্কটা রমন এবং মা বিজয়লক্ষ্মী অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

6/6
ম্যাক্সওয়েল এবং ভিনি ২০১৭ সাল থেকে ডেট করছেন। ভিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ম্যাক্সওয়েলের সঙ্গে অনেক ছবিও শেয়ার করেছেন। খারাপ সময়েও ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়েছেন ভিনি। ২০১৯ সালে ম্যাক্সওয়েল মানসিক স্বাস্থ্যের কথা বলে ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তার পর ভিনিই তাঁকে মানসিক সমস্যা থেকে বেরোতে সহায়তা করেছিলেন। ম্যাক্সওয়েল নিজেই সেই কথা জানিয়েছিলেন।