advertisement

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় সিনিয়রের ওপর ভাঙল দুঃখের পাহাড়, বাবার মৃত্যু সংবাদ পেয়ে ফিরলেন ঘরে

Last Updated:
Ind vs Ban: ২০ সেপ্টেম্বর ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ৷ তার আগেই বড় ধাক্কা দলে, ঘরে ফিরলেন এক সিনিয়র সদস্য
1/5
: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফি৷ বুধবার প্রথম ম্যাচ খেলবে আয়োজক পাকিস্তান৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ড৷ এদিকে ভারত নামবে বৃহস্পতিবার দিন৷ প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ৷  এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি২০২৫-র আগে  শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়া দুই দিনের মধ্যে প্রথম ম্যাচ খেলতে চলেছে এবং তার আগেই দলের বোলিং কোচ মরনি মরকেল ট্রেনিং ক্যাম্প ছেড়ে দেশে ফিরেছেন। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক সূত্রে পাওয়া খবর অনুসারে ব্যক্তিগত জরুরি কারণে দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ফাস্ট বোলার। সূত্রের খবর বাবার মৃত্যুর কারণে তাঁকে দেশে ফিরতে হয়েছে।

2/5
সোমবার রাতে সর্বভারতীয় সংবাদমাধ্যম দুবাই থেকে মরনি মরকেলের দেশে ফেরার তথ্য শেয়ার করেছে। দৈনিক জাগরণ জানিয়েছে, বাবার মৃত্যুর কারণে মরকেল দেশে ফিরেছেন। গত বছরের সেপ্টেম্বরেই তাঁকে টিম ইন্ডিয়ার বোলিং কোচ করা হয়েছিল।

3/5
শনিবার ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের সঙ্গে দুবাই গিয়েছিলেন মরনি মরকেল। রবিবার, তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরুর আগে দলের প্রথম ট্রেনিং সেশনে অংশ নিয়েছিলেন।

4/5
সোমবার ১৭ ফেব্রুয়ারি যখন ভারতীয় দলের দ্বিতীয় অনুশীলন সেশন হয়, তখন বোলিং কোচকে দেখা যায়নি। প্রতিবেদনে অনুসারে, বাবার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তিনি রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন।

5/5
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সঙ্গে বোলিং কোচ থাকবেন কি না সে বিষয়ে এখন কোনও তথ্য সামনে আসেনি। বিসিসিআইয়ের আনুষ্ঠানিক বিবৃতির পরই জানা যাবে আগামী দিনে মরকেলকে দলের জন্য পাওয়া যাবে কিনা৷