Mohammad Shami : '৫০০ উইকেট পেয়েছে, ও আর কী প্রমাণ করবে?', শামিকে নিয়ে প্রাক্তন ক্রিকেটারের বিস্ফোরণ, বিরাট ঝামেলা
- Written by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Mohammad Shami- রনজির প্রথম ম্যাচে বাংলার জার্সি গায়ে প্রথম ম্যাচে দুটি ইনিংস মিলিয়ে ৩ ও ৪ উইকেট -অর্থাৎ ৮ উইকেট পেয়েছেন শামি৷ অন্যদিকে, গুজরাতের বিরুদ্ধে বাংলার জয়ের ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স তাঁর৷ প্রথম ইনিংসে ৩ উইকেটের পর পান ৫ উইকেট৷
advertisement
advertisement
এর পর শামি বলেন, পরিস্থিতি বেশ কঠিন ছিল। খুব গরমও ছিল। কিন্তু সকলে মিলে যে সাহস দেখিয়েছে সেটাকে কুর্নিশ। প্রত্যেকের জন্য আমি গর্বিত। ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আর কী বলব? যাই বলি বিতর্কের সৃষ্টি হয়। আমি আলাদা করে কী আর করতে পারি? সমাজমাধ্যমও বিতর্কের সৃষ্টি করে। ম্যাচ জেতানোই আমার কাজ। উইকেট নিয়ে দলকে সাহায্য করি। দেশের হয়ে যখন খেলতাম, তখনও সেটাই করতাম। এবার ভাগ্যে যা আছে তাই হবে। আমি ভাগ্যে বিশ্বাসী। কপালে না থাকলে সেই কাজ হওয়া খুব কঠিন। দেশের হয়ে খেলতে কে না চায়? ঘরের মাঠে যত বেশি ম্যাচ পাওয়া যায় ততই ভাল। রাজ্যের হয়েই হোক অথবা দেশের হয়ে, আমি পুরোপুরি তৈরি।’’
advertisement
এর পর শামির হয়ে কথা বলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেছেন, গত মরসুমেও আমরা শুরুটা ভাল করেছিলাম। এই জয়ের নেপথ্যে প্রত্যেকের সমান অবদান আছে। শামি অসাধারণ, শাহবাজ়ও প্রত্যাবর্তন করল। ম্যাচ সেরার পুরস্কার পেল। শামিকে নিয়ে নির্বাচকদের একটা কথা বলব, ‘‘এ বার তো ওকে নিয়ে নাও।’’ সারা বিশ্ব দেখছে মহম্মদ শামি কী করতে পারে! কারও শংসাপত্রের দরকার পড়ে না। ওর ভক্তরাই বলে দেবে শামি কেমন বোলিং করছে! ওর সতীর্থেরা সব সময় ওর পাশে আছে। শামিকে সাতটার মধ্যে সাতটা ম্যাচে খেলানো যাবে না। ওরও বিশ্রাম দরকার। কিন্তু ও তো এখন বিশ্রাম নিতে চাইছে না। বলছে ৩০ বছরের ছেলের মতোই ও শক্তিশালী।
advertisement
advertisement









