Weather Update: পেঁজা তুলোর মত মেঘ কবে দেখা যাবে বাঁকুড়ায়? আকাশের মুখ ভার
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Salmali Das
Last Updated:
আবহাওয়ার পরিবর্তন? তাহলে কি দেরি করে ঢুকবে শরৎ? কী হতে চলেছে বাঁকুড়ার আবহাওয়া?
পুজোর আর একমাস! তবে আবহাওয়ার রূপ ভিন্ন।দেখে নিন বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার আবহাওয়া। এই তিন জেলা রাঢ় বাংলার মুখ্য জেলাগুলোর মধ্যে অন্যতম। এই জেলাগুলিতে রয়েছে প্রাকৃতিক ভূ-বৈচিত্র। মাটি শিলা প্রকৃতির। যার জন্য আবহাওয়া কিছুটা চরমভাবাপন্ন। প্রথমেই আলোকপাত করা যাক বাঁকুড়া জেলার দিকে।
advertisement
বৃহস্পতিবার দিন বাঁকুড়া জেলার আবহাওয়ার পুরুলিয়া এবং ঝাড়গ্রামের আবহাওয়ার সঙ্গে মিল রয়েছে। বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভব হচ্ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর মত। একটু মেঘলা এবং আর্দ্রতা বেশি থাকার কারণে অনুভূত তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রাতে ২৭ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৬৪ শতাংশ। বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরপর দুইদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া থাকবে একই রকম। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৫৬ মিনিট, এবং রাত ১৩ ঘণ্টা ৩৯ মিনিট। হাওয়ার গুণগতমান ২৬!
advertisement
হাওয়ার গুণমান বেশির ভাগ ব্যক্তির জন্য সাধারণভাবে গ্রহণযোগ্য। তবে সংবেদনশীল গোষ্ঠীর মানুষরা দীর্ঘকালীন সংস্পর্শের কারণে হালকা থেকে মাঝারি লক্ষণে ভুগতে পারেন। অপরদিকে পুরুলিয়া জেলার আবহাওয়া থাকছে মেঘলা। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা অনুভূত হবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস মত। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ।
advertisement
advertisement
জঙ্গলমহল বেল্টের অন্যতম মুখ্য নতুন জেলা ঝাড়গ্রাম। বৃহস্পতিবার দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস মত। বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭%। দিনের দৈর্ঘ্য তার চেয়ে ১২ ঘন্টা ৫৬ মিনিট, রাতের দৈর্ঘ্য ১৩ ঘন্টা ৪৮ মিনিট। বাতাসের গুণগত মান অত্যন্ত গ্রহণযোগ্য ২২।









