Weather Update: ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ! ধেয়ে আসছে প্রবল ঝড়জল! ফের ভাসতে চলেছে দক্ষিণের ৪ জেলা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Sanchari Kar
Last Updated:
Weather Update: বর্ষার দাপট বহাল রয়েছে দক্ষিণে। রবিবার দিনেও আকাশের মুখ ভার হয়ে রয়েছে। তীব্র বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জায়গায় জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম নয়। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে জেলার বিভিন্ন জায়গাতে।
পুরুলিয়া : বর্ষার দাপট বহাল রয়েছে দক্ষিণে। রবিবার দিনেও আকাশের মুখ ভার হয়ে রয়েছে। তীব্র বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জায়গায় জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম নয়। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে জেলার বিভিন্ন জায়গাতে। ক্রমাগতই উঠানামা করছে তাপমাত্রার পারদ। এইদিনও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়।
advertisement
রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারও থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে অনেকটাই তাপমাত্রার পারদ কমেছে জেলায়। তবে ভ্যাপসা গরমের আবহ বহাল রয়েছে।
advertisement
advertisement
advertisement









