অফিস টাইমে বিপদে পড়লেন যাত্রীরা ৷ বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল ৷ ব্যান্ডেল স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে ৷ অফিস ফিরতি যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন এই ঘটনার জেরে ৷ বিভিন্ন স্টেশনে থমকে গিয়েছে ট্রেন ৷ হাওড়া স্টেশনে থিকথিক করছে ভিড় ৷ ভিড় উপচে পড়েছে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিতে ৷ রেলওয়ের তরফে জানানো হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে ৷