'আমি সম্পূর্ণ নির্দোষ… আমাকে মুক্তি দিন…' নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন, হাসপাতালের বেড থেকেই কাতর আর্তি পার্থর!
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Partha Chatterjee: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর বিশেষ আদালত।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাক্তন শিক্ষামন্ত্রীর আর্জিতে বিচারক বলেন, "আপনি এসপি সিনহা, কল্যাণময়দের পদে বসিয়েছিলেন।" তার উত্তরেও পার্থ বলেন, "আমি নির্দোষ। আমার সম্মান আছে। আমি ২৫ বছর ধরে বিধায়ক। এসএসসি নিজস্ব সংস্থা। আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে মুক্তি দিন। আমাকে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছে। এসএসসি একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা। ওরা নিজেরা নিয়োগ করেছে। আমি মন্ত্রী হওয়ার আগে সুবীরেশ চেয়ারম্যান ছিল। আমি মন্ত্রী হওয়ার আগে কল্যাণ মধ‍্য শিক্ষা পরিষদে ছিলেন।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






