advertisement

Gandhi Memorial Museum: ১০ টাকা খরচেই কতকিছু! হাতের কাছে থেকেও অজানা, এই সেই গান্ধি মেমরিয়াল মিউজিয়াম, যেখানেও আজও 'জীবন্ত' জাতির জনক

Last Updated:
North 24 Parganas Gandhi Memorial Museum: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে গঙ্গার তীর ঘেঁষা গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম সংগ্রহশালাটি শুধু ইতিহাসপ্রেমী নয়, শিক্ষার্থী ও গবেষকদের কাছেও এক বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বিগত কয়েক দশক ধরে।
1/5
জাতির জনক গান্ধিজির জীবন, আদর্শ ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের স্মৃতি আজও যেন জীবন্ত হয়ে রয়েছে ব্যারাকপুরের এই মিউজিয়ামে। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)

2/5
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে গঙ্গার তীর ঘেঁষা গান্ধি মেমোরিয়াল মিউজিয়াম সংগ্রহশালাটি শুধু ইতিহাসপ্রেমী নয়, শিক্ষার্থী ও গবেষকদের কাছেও এক বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বিগত কয়েক দশক ধরে।

3/5
১৯৬১ সালে গান্ধি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে যাত্রা শুরু করে এই সংগ্রহশালাটি। মিউজিয়ামের ভিতরে রয়েছে গান্ধিজির ব্যবহার করা বহু ব্যক্তিগত সামগ্রী, চিঠিপত্র, দুষ্প্রাপ্য নথিপত্র এবং তাঁর জীবনের উপর ভিত্তি করে তৈরি নানা প্রদর্শনী। দর্শনার্থীরা এখানে এসে কেবল চাক্ষুষ অভিজ্ঞতাই লাভ করেন না, বরং অনুভব করেন গান্ধীজীর ‘সত্য ও অহিংসা’-র চিরকালীন প্রাসঙ্গিকতা।

4/5
সংগ্রহশালায় আধুনিক পরিকাঠামোতে রয়েছে লাইব্রেরি, সেমিনার হল, অডিটোরিয়াম এবং ডিজিটাল গ্যালারিও। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে, শুধুমাত্র বুধবার বন্ধ থাকে। প্রবেশমূল্য ১০ টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে মাত্র পাঁচ টাকা টিকিট নেওয়া হয়। তবে ব্যারাকপুরের ইতিহাস তুলে ধরে বিশেষ অডিও ভিসুয়াল শো এর জন্য রয়েছে, মাত্র ১০ টাকা টিকিট।

5/5
মিউজিয়ামটিতে পৌঁছনও বেশ সহজ। ব্যারাকপুর রেলস্টেশন থেকে অটো অথবা টোটোতে পৌঁছে যাওয়া যায় সরাসরি। ফেরি পরিষেবা ব্যবহার করেও যাওয়া সম্ভব। গঙ্গার ধারে সবুজে ঘেরা পরিবেশে অবস্থিত মিউজিয়ামটি শান্তিপূর্ণ পরিবেশে গান্ধিজির দর্শনের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে দর্শনার্থীদের। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)