Naihati Boro Maa: ভিডিও কলে বড়মা-তারা মা সাক্ষাৎ! অমাবস্যায় পুজো শুরুর মুহূর্তে যা ঘটল...! মোহিত ভক্তরা
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Naihati Boro Maa-Tarapith Tara Maa Video Call: ভিডিও কলে নৈহাটির বড়মা-র সাক্ষাৎ তারাপীঠের মা তাঁরার সঙ্গে আসল ব্যাপার জানলে বাড়বে ভক্তি। ১০১ তম বর্ষে এমনই বিরল শুভমুহূর্ত সাক্ষী রেখে পরম্পরা মেনে নৈহাটিতে শুরু হয় বড়মার পুজো। তখন তিল ধারণের জায়গা নেই নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে।
advertisement
advertisement
advertisement
advertisement
*এদিন পুজো শুরুর আগেই ভিডিও কলের মাধ্যমে তারাপীঠের তারা মায়ের সঙ্গে নৈহাটির বড় মা কালীর হাইটেক ভিডিও কনফারেন্স হয়। মোবাইল স্ক্রিনে তখন প্রায় আড়াইশো কিলোমিটার দূরে থাকা দুই জাগ্রত মা কালী মা তারা এবং নৈহাটির বড়মা। ভক্তরাও থাকলেন সেই বিরল দৃশ্যের সাক্ষী। এরপর নিয়ম মেনে শুরু হয় পুজো। সংগৃহীত ছবি।
advertisement
*বিষয়টি নিয়ে পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, "মা তারাকেও আমরা বড়মা বলি। আমাদের মাকেও আমরা বড়মা বলি। তাই অমাবস্যা লাগতেই দুই বড়মার সাক্ষাৎ করানো হয়। গত পুজোতেও ভিডিও কলের মাধ্যমে দুই বড়মায়ের সাক্ষাৎ হয়েছিল। অনলাইনের সব পুজোই আমরা মায়ের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ। সেটাই করা হয়েছে।" সংগৃহীত ছবি।
advertisement







