কী কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা চালায় ছেলে...? যা বললেন অভিযুক্তের বাবা-মা
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
সল্টলেকে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হঠাৎ ঝাঁপিয়ে পরে বিধায়ককে এলোপাথাড়ি চড়-ঘুষি মেরে তাঁকে মাটিতে ফেলে দিয়েছেন ছেলে অভিষেক দাস ওরফে পাপাই। অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। কী বলছেন অভিষেকের বাবা-মা-কাকারা? কী কারণে এমন কাজ করে বসেছে ছেলে হাবড়ার জয়গাছির বাসিন্দা অভিষেক? বিধাননগর থানায় এসে বিস্ফোরক দাবি যুবকের পরিবারের।

advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, হাবড়ার জায়গাছির বাসিন্দা এই পাপাই দাস ওরফে বুদ্ধ ওরফে অভিষেক দাস মানসিক রোগী। এর আগেও হাবরার চেয়ারম্যান, হাবরার ভাইস চেয়ারম্যান-সহ একাধিক রাজনৈতিক নেতাদের বাড়িতে আচমকা ঢোকার ইতিহাস রয়েছে তাঁর। একাধিকবার পুলিশ তাঁকে আটকও করেছে একই রকম অভিযোগে। পাপাইয়ের বাবার এফসিআর গোডাউন রয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
এদিকে এই ঘটনায় চোট পেয়েছেন বিধায়ক। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "দেখে মনে হল ছেলেটি নেশাগ্রস্থ ছিল আগে থেকেই আমার বাড়িতে রেকি করছিল। আমার বাড়িতে যে কর্মচারী থাকে তাঁকে সে বারবার আমি কোথায় জিজ্ঞেস করেছিল। এরপর আটটা নাগাদ আমি বাড়িতে ঢুকতেই পিছন পিছন ও বাড়িতে প্রবেশ করে হঠাৎ এসে আমার পেটে একটা ঘুসি মারে।"
advertisement