Jagadhatri Puja 2025 : জগদ্ধাত্রী পুজোতেও বাজার কাঁপাচ্ছে 'দিঘার জগন্নাথ মন্দির', হেঁশেলের হাল ধরেছেন দেবী! ঠিকানা জেনে ঘুরে আসুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jagadhatri Puja 2025 : চন্দননগর, কৃষ্ণনগরের পর জগদ্ধাত্রী পুজোয় কল্যাণগড় দর্শনার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। এবারও থিম ও প্রতিমায় নজর কাড়তে প্রস্তুত পুজো কমিটিগুলি।
advertisement
advertisement
মণ্ডপ তৈরি হয়েছে প্লাই, প্যারিস, থার্মকল ও রঙের ব্যবহার করে। ভিতরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও বিষ্ণুর মূর্তি। চোখ ধাঁধানো আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা প্রাঙ্গণ। পুজো কমিটির সম্পাদক সুরজ দে জানান, অশোকনগরের অনেকেই দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখতে পারেননি। আমাদের মণ্ডপ দেখে তাঁদের সেই অভাব কিছুটা হলেও পূরণ হবে।
advertisement
advertisement
মণ্ডপে ফুটে উঠেছে বাংলার গৃহবধূর হেঁসেল- মশলা, হাঁড়ি, খুন্তি, বাটনা-বাটি, এমনকি উনুনের ওপর ভাতের হাঁড়ি কড়াইও দেখা যাচ্ছে। দেবী প্রতিমা তৈরি হয়েছে একেবারে হেঁসেলে থাকা মায়ের মত করেই। যেন মা নিজেই সংসারের হাল ধরেছেন। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, নারী শক্তিকে সম্মান জানাতেই এ বছরের এই ভাবনা ‘মায়ের হেঁসেল’।
advertisement
মা শুধু পূজোর প্রতিমা নন, তিনি সংসারের প্রাণ। এছাড়াও কোভিড পরবর্তী জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টার। ২৬ বছরে পা দেওয়া এই পুজোয় উদ্যোক্তারা দেখিয়েছেন কীভাবে মহামারির সময়ে জীবিকা হারানো মানুষরা নতুনভাবে জীবন শুরু করেছেন। এছাড়াও কল্যাণগড় রামকৃষ্ণ সেবা সমিতি এবার করেছে মাইসোর প্যালেস। সঙ্গে জমজমাট মেলার আয়োজনও রয়েছে তাদের
advertisement
নেতাজি সংঘ এবার ময়ূর মহল তুলে ধরেছে। রাধা ক্যামিকেল স্কাইলারে এবার তুলে ধরা হয়েছে মহেঞ্জোদারো স্থাপত্য। কল্যাণগড় নেতাজিবাগে দেখা মিলেছে রঙ্গনাথ স্বামী মন্দিরের। সঙ্গে বিভিন্ন পুজো গুলির চোখ ধাঁধানো আলোকসজ্জা। দূরদূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন প্রতিমা দর্শনে। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও যান চলাচলের বিশেষ নিয়ন্ত্রণ পরিকল্পনা। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে অশোকনগর কল্যাণগড় এখন যেন এক উৎসবের শহরে পরিণত হয়েছে। (ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)









