IMD Winter Update: সপ্তাহান্তে ২০ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা! ঠান্ডার কাঁপুনি শুরু কবে? শীত নিয়ে বড় আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Winter Update: শীত না এলেও হালকা শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পুরুলিয়া জেলা জুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। ভোরবেলা ও রাতের দিকে শীত অনুভূত হচ্ছে। যদিও বেলা বাড়তেই ঝলমলে রোদের দেখা মিলছে জেলায়। কিন্তু রোদের তাপ সেভাবে গায়ে লাগছে না।
advertisement
advertisement
*জেলায় , জেলায় তাপমাত্রার পারদ কিছুটা কমলেও এখনই বড় রকমের কোনও পরিবর্তন হচ্ছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। ফলে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহ শেষের দিকে বাড়তে পারে শীতের দাপট। তবে নিম্নচাপের কারণে কোথাও, কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
advertisement









