IMD Weather Update: বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, জেলায় জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে চলবে ঝড়! আবহাওয়ার খবর
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে আরও গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায়? আবহাওয়ার লেটেস্ট আপডেট
advertisement
advertisement
একদিকে নিম্নচাপ অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জোড়া ফলায় রাজ্যজুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের সতর্কতা। বৃহস্পতি, শুক্র ও শনিবার ভারী বৃষ্টি, সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
উপকূলবর্তী জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হওয়া। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তার ওপর নজর রাখছে আবহাওয়াবিদরা। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় নিম্নচাপটি দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা থেকে বাংলাদেশের ক্ষেপুপাড়া অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করা সম্ভবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
দিঘা আঞ্চলিক হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ২৯ মে বৃহস্পতিবার দিঘা-সহ জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। দিঘা সহ জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা বৃহস্পতি ও শুক্রবার। (রিপোর্টার-- সৈকত শী)








