advertisement

Digha Train: ছুটির দিনে দিঘার ট্রেন লাইনে বিপত্তি, থমকে গেল একাধিক ট্রেন, কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:
রবিবার ছুটির দিনে বিপত্তি। দিঘা লাইনে পরপর আটকে গেল ট্রেন। লোকাল থেকে এক্সপ্রেস সব ট্রেন দীর্ঘক্ষণ আটকে থাকে। কিন্তু কেন? কেন পরপর আটকে গেল ট্রেন? রয়েছে অবাক করা কারণ!
1/6
রবিবার ছুটির দিনে বিপত্তি। দিঘা লাইনে পরপর আটকে গেল ট্রেন। লোকাল থেকে এক্সপ্রেস সব ট্রেন দীর্ঘক্ষণ আটকে থাকে। কিন্তু কেন? কেন পরপর আটকে গেল ট্রেন? রয়েছে অবাক করা কারণ! কোনও যান্ত্রিক ত্রুটি নয়। পরপর ট্রেন আটকে গেল শুধুমাত্র একটা বাঁশের টুকরোর জন্য, আর তাতেই ছুটির দিনে দিঘা যাওয়ার পথে ট্রেনে আটকে পড়লেন পর্যটকেরা। 

2/6
আর পাঁচটা দিনের মতোই দিঘার উদ্দেশ্যে ছেড়েছিল ট্রেন। আবার দিঘা থেকে নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসার ট্রেনও ছেড়েছিল। কিন্তু খানিকটা পথ যাওয়ার পরেই থমকে দাঁড়াল ট্রেনগুলি। রবিবার ছুটির দিনে দিঘার রেল লাইনে দাঁড়িয়ে একাধিক ট্রেন।

3/6
বাদলপুর ও রামনগর স্টেশনের মাঝে রেল লাইনের ওভারহেড তারে বাঁশ গাছের কিছুটা অংশ জড়িয়ে যায়। তাতেই পরপর ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে। তাম্রলিপ্ত এক্সপ্রেস-সহ দিঘা পাঁশকুড়া লোকাল-সহ সব ট্রেনই আটকে পড়ে।

4/6
রেল সূত্রের খবর, রেল লাইনের পাশে রয়েছে বাঁশঝাড় আর সেই বাঁশ ঝাড়ে স্থানীয় ব্যক্তিরা বাঁশ কাটছিলেন। এই বাস কাটতে গিয়েই বিপত্তি। কাটা বাঁশের কিছুটা অংশ জড়িয়ে যায় ওভারহেড তারে। ফলে লাইন ফিউজ হয়ে যায়। রেল লাইনের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে পাঁশকুড়া দিঘা লোকাল দাঁড়িয়ে পড়ে।

5/6
অন্যদিকে দিঘার পথে আসা তাম্রলিপ্ত এক্সপ্রেস কাঁথি রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এছাড়াও আপ ও ডাউন একাধিক ট্রেন আটকে পড়ে। ফলে রবিবার পর্যটকদের পাশাপাশি যাত্রীরা দুর্ভোগে পড়েন। দিঘা লাইনে ট্রেন আটকে যাতায়াত বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। দিঘা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসার জন্য লোকাল ট্রেনের যাত্রী তথা তমলুকের বাসিন্দা বিশ্বজিৎ মাইতি বলেন,
অন্যদিকে দিঘার পথে আসা তাম্রলিপ্ত এক্সপ্রেস কাঁথি রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এছাড়াও আপ ও ডাউন একাধিক ট্রেন আটকে পড়ে। ফলে রবিবার পর্যটকদের পাশাপাশি যাত্রীরা দুর্ভোগে পড়েন।দিঘা লাইনে ট্রেন আটকে যাতায়াত বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। দিঘা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসার জন্য লোকাল ট্রেনের যাত্রী তথা তমলুকের বাসিন্দা বিশ্বজিৎ মাইতি বলেন, " দিঘা বেড়াতে গিয়েছিলাম। রবিবার সকালে দিঘা স্টেশন থেকে পাঁশকুড়া দিঘা লোকালে উঠি। কিন্তু কিছুটা আসার পর ট্রেন থমকে যায়। প্রথমে বুঝতে পারিনি কেন ট্রেন দাঁড়িয়ে পড়ল। তারপর জানতে পারি রেল লাইনের ওভারহেড তারে কিছু একটা পড়ে লাইন ফিউজ হয়ে গিয়েছে। আর তাতেই রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।"
advertisement
6/6
রেল সূত্রের খবর প্রায় দু'ঘণ্টার মতো সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে। তার পর ওভারহেড থেকে ওই বাঁশের কাঁটা অংশ সরিয়ে লাইন পরিষ্কার করা হয়। তার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রবিবার সকালে ট্রেনের বিপত্তির জন্য দিঘায় আসা পর্যটকেরা সমস্যায় পড়েন। 