Digha: দিঘায় গিয়ে আর ফিরতে ইচ্ছে করবে না, রাজ্য সরকারের উদ্যোগে সৈকতশহর এবার 'মেট্রোসিটি'! বিশদে জানুন
- Reported by:Saikat Shee
- Published by:Raima Chakraborty
Last Updated:
Digha: জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘাকে আরও বেশি করে পর্যটক ফ্রেন্ডলি করে তোলার প্রয়াস শুরু করেছে প্রশাসন। এবার যা করা হল ভাবতে পারবেন না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য অন্যান্য পুলিশ আধিকারিকেরা। জেলা পুলিশ সুপার বলেন, 'দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা বেড়েছে। যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথী অ্যাপস চালু করা হল। এর পাশাপাশি দিঘাকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য। ফলে দিঘার কত নিরাপত্তা আরও বেশি জোরদার হবে।'
advertisement
advertisement
এতদিন কলকাতা ও হাওড়ার মতো বড় বড় শহরে ছিল যাত্রী সাথী অ্যাপসের পরিষেবা। ২৭ অগাস্ট বুধবার থেকে যাত্রী সাথী অ্যাপসের পরিষেবা চালু হল দিঘায়। এদিন এই ক্যাবে প্রথম সওয়ারী হলেন দিঘা থানার ওসি অমিত প্রামাণিক ও দিঘা মোহনা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা। এই পরিষেবা চালু হওয়ার ফলে খুশি দিঘার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। (সৈকত শী)







