Birbhum News: বীরভূমে এবার বিরাট চমক! ৫৫ ফুটের কালী প্রতিমায় উপচে পড়ছে দর্শনার্থীদের ঢল
- Reported by:Sudipta Garain
- Published by:Riya Das
Last Updated:
Birbhum News: ২৬ বছরের ঐতিহ্য অটুট রেখে বান্ধব সমিতির বিশাল প্রতিমায় মেতে উঠেছে গোটা বীরভূম, সঙ্গে সাত দিনের মেলা ও সাংস্কৃতিক উৎসব।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: নিজেদের বিশেষ পরিচিতিকে অক্ষুন্ন রেখে এ বছরও ৫৫ ফুটের কালীপ্রতিমার পুজোয় মেতে উঠেছে সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরের বান্ধব সমিতি। বিশালাকার প্রতিমা দেখার জন্য এখন থেকেই পুরন্দরপুর মুখরিত হাজার হাজার মানুষে। সিউড়ি শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই প্রতিমা দর্শনে।
advertisement
advertisement
advertisement
advertisement
অশ্বিনীর কথায়, 'বীরভূম তো বটেই, জেলার বাইরের বহু মানুষও আমাদের বড় কালীর জন্য পুরন্দরপুরকে আলাদা করে চেনেন। সেই ঐতিহ্য বজায় রেখে সাধারণ মানুষকে আনন্দ দেওয়াই আমাদের উদ্দেশ্য।' দর্শনার্থীদের জন্য প্রশাসনের তরফে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। রাতের বেলায় আলোকমালায় ঝলমল করছে পুরো এলাকা, যেন আলোকসাগরে ভাসছে ৫৫ ফুটের মহাকালী।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই







