Darjeeling News: মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু, সাদায় সাদায় ঢাকল সব, রইল ফটো
- Published by:Debalina Datta
Last Updated:
Darjeeling News: মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু । রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। এদিন সকাল থেকে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় বরফ জমে রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে সকালে হালকা তুষারপাত হয়েছে। পর্যটকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বরফা ঢাকা একাধিক এলাকার ছবি শেয়ার করেছেন। প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। আর সেই কারণেই ওই রাস্তা যান চলাচলের পক্ষে দুর্গম হয়ে উঠেছে।
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী, টুমলিং পর্যন্ত যেতে পারছেন পর্যটকরা। এর বেশি গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না। সান্দাকফু এলাকার আশপাশ পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে পারবেন পর্যটকরা। ফাল্গুনের শেষে পর্যটকদের ভিড় হবে বলে আশাবাদী হোটেল ব্যবসায়ীরা। Input- Anirban Roy






