Fun Facts: বলুন তো কেন গাড়ির চাকা এবং ল্যাম্পপোস্টেই প্রস্রাব করে কুকুররা? কারণ জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাড়ির কুকুর রাস্তায় বেড়াতে বার হোক কী রাস্তার কুকুর... সবার ক্ষেত্রেই একটা স্বভাব লক্ষ্য করা যায়, প্রস্রাব করার জন্য তারা বেছে নেয় গাড়ির টায়ার এবং বিদ্যুতের খুঁটি-ই। রাস্তাঘাটে এই দৃশ্য প্রায়শই দেখতে পাবেন
বাড়ির কুকুর রাস্তায় বেড়াতে বার হোক কী রাস্তার কুকুর... সবার ক্ষেত্রেই একটা স্বভাব লক্ষ্য করা যায়, প্রস্রাব করার জন্য তারা বেছে নেয় গাড়ির টায়ার এবং বিদ্যুতের খুঁটি-ই। রাস্তাঘাটে এই দৃশ্য প্রায়শই দেখতে পাবেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন প্রস্রাব করার জন্য গাড়ির টায়ার বা ল্যাম্পপোস্ট-ই বেছে নেয় কুকুররা? কারণ জানলে অবাক হবেন--
advertisement
ল্যাম্পপোস্ট বা গাড়ির চাকায় প্রস্রাব করে কুকুররা নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে। এইভাবে তারা অন্য সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করে। একটি কুকর একটি নির্দিষ্ট এলাকার কোন-ও গাড়ির চাকায় বা বিদ্যুতের খুঁটিতে প্রস্রাব করলে, সেই এলাকার অন্য কুকুরেরা সেই গন্ধ শুঁকে বুঝে যায় যে, তারা দলছাড়া হয়নি। এক এলাকাতেই রয়েছে। একইভাবে তারাও সেই টায়ারে বা ল্যাম্পপোস্টে প্রস্রাব করে চিহ্ন ছেড়ে যায়।
advertisement
কুকুরদের আচরণ হল, তারা সমতলের চেয়ে উঁচু কোনও জায়গায় প্রস্রাব করতে পছন্দ করে। ল্যাম্পোস্টের নীচের অংশ ও টায়ার কুকুরের নাকের নাগালে। কাজেই অন্য কুকুরেরা সেই গন্ধ শুকতে পারে। প্রস্রাবের গন্ধ চাকার টায়ারে দীর্ঘ ক্ষণ স্থায়ী হয়। ফলে বাকি সঙ্গীদের বুঝতে সুবিধা হয়, কে কোথায় আছে। অন্যদিকে, মাটিতে প্রস্রাব করলে, গন্ধ অল্প সময় পর মিলিয়ে যায়।
advertisement









