Weather Update: কনকনে ঠান্ডা হাওয়া, তুষারপাত...হাড় কাঁপানো শীতের মেজাজে উত্তরে, বৃষ্টির আভাস আছে কি? আবহাওয়ার রিপোর্ট জেনে নিন
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Weather Update:ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে। ফুল মুডে উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ।
advertisement
advertisement
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম-সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
advertisement









