advertisement

Elephant: মায়ের খোঁজে এলাকায় দাপাদাপি, ময়নাগুড়ি কাঁপাচ্ছেন 'তিনি'! ছবিতে দেখুন কী হচ্ছে

Last Updated:
Elephant: মায়ের সঙ্গে খাবারের খোঁজে এসে পথ হারিয়ে ফেলে একটি হাতি! এখন মায়ের খোঁজে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে সে। সাতসকালে এলাকায় তাঁকে দেখে স্থানীয়দের ভিড়।
1/5
মায়ের সঙ্গে খাবারের খোঁজে এসে পথ হারান তিনি! ইতিউতি তাকিয়ে মায়ের খোঁজে এখন এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। সাতসকালে এলাকায় তাঁকে দেখে স্থানীয়দের ভিড়। শনিবার ভোর থেকেই ময়নাগুড়িতে চাঞ্চল্য। হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে হাতির পাল। অন্যরা জঙ্গলে ফিরে গেলেও দলছুট হয় একটি হাতি। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)

2/5
জানা গিয়েছে, গরুমারা জঙ্গল থেকে কলা খাওয়া নদী পেরিয়ে খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পেটকাটি রেলগেট এলাকায় চলে আসে হাতিটি। মুহূর্তের মধ্যে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

3/5
চোখের সামনে বিশাল হাতিটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন আশেপাশের মানুষজন। কেউ মোবাইল হাতে ভিডিও করতে শুরু করেন, কেউ আবার নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অবাক হয়ে গজরাজকে দেখেন। তবে প্রশাসন ও বন দফতর দ্রুত ব্যবস্থা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামসাই স্কোয়াডের বনকর্মীরা, ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি পিপিএস-এর সদস্যরা।

4/5
বনকর্মীদের সূত্রে জানা গিয়েছে, হাতিটি আপাতত ময়নাগুড়ি শহর সংলগ্ন রেলগেট এলাকার বাঁশঝাড়ের কাছে আশ্রয় নিয়েছে। তাঁর গতিবিধির উপর সতর্ক নজর রাখা হচ্ছে। নিরাপদ উপায়ে হাতিটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক।

5/5
প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, কেউ যেন হাতির কাছাকাছি না যান এবং কোনওরকম উস্কানিমূলক আচরণ না করেন। এলাকায় ভিড় সামলাতে সক্রিয় বনকর্মী মোতায়েন করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, এখন হাতিটি শান্ত অবস্থায় আছে। আশা করা হচ্ছে, সন্ধ্যা নামলে সেটি নিজেই জঙ্গলের দিকে ফিরে যাবে। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)