আচমকা বদলে যাবে আবহাওয়া! রোদ ঝলমলে আকাশের ফাঁকেই উঁকি মারবে ঘনঘটা! জানুন উত্তরবঙ্গের ৫ জেলার আবহাওয়ার হালহকিকত
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়, আবার উত্তরবঙ্গের কিছু জেলা থাকবে শুকনো। দেখে নিন পুরো হালহকিকত।
আজ উত্তরের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে? জানুন বিস্তারিত। দার্জিলিং: আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭° সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি, এবং উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।
advertisement
advertisement
আলিপুরদুয়ার ও ডুয়ার্স: আলিপুরদুয়ার ও ডুয়ার্সে আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮-৩০° সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, এবং দিনের বেলায় আর্দ্রতা মাঝারি থাকবে। সামগ্রিকভাবে, আবহাওয়া মনোরম হলেও হঠাৎ বৃষ্টির জন্য প্রস্তুত থাকা ভাল, বিশেষত বিকালের দিকে।
advertisement
advertisement






