advertisement

SIR Update: SIR-এর Form-7 আসলে কী? জমা পড়লে কী সমস্যা? কেন এই ফর্ম নিয়ে এত ‘আপত্তি’ বিরোধীদের?

Last Updated:
বিরোধীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই ভাল করে খোঁজ খবর না নিয়ে কোনও ব্যক্তি বিরুদ্ধে ফর্ম-৭ জমা পড়ে যাচ্ছে৷
1/11
ভারতে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া, SIR চলছে দেশের বিভিন্ন রাজ্যে৷ প্রক্রিয়া ঘিরে ফর্ম–৭ (ফর্ম সেভেন) নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ কী এই ফর্ম–৭? তৃণমূল, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি কেন এই ফর্ম নিয়ে বিশেষ প্রশ্ন তুলছেন?

2/11
ফর্ম–৭ কী? ফর্ম–৭ হল ভারতের নির্বাচন কমিশনের একটি সরকারি ফর্ম। এটি ব্যবহার করা হয় ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার জন্য। এই ফর্মটি Representation of the People Act, 1950 এবং Registration of Electors Rules, 1960 অনুযায়ী তৈরি।

3/11
কোন কোন ক্ষেত্রে ফর্ম–৭ ব্যবহার করা যায়? আইন অনুযায়ী, ফর্ম–৭ শুধু এই কয়েকটি পরিস্থিতিতে ব্যবহার করা যাবে— ভোটারের মৃত্যু হয়ে গেলে, ভোটার স্থায়ীভাবে অন্য এলাকায় চলে গেলে, একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার হিসেবে নথিভুক্ত থাকলে, ভোটারের নাম ভুল, ভুয়ো বা অযোগ্য প্রমাণিত হলে৷

4/11
ফর্ম–৭ উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হল— ভোটার তালিকা যেন পরিষ্কার, সঠিক ও ভুয়ো নামমুক্ত থাকে। ফর্ম–৭ নিয়ে এত বিতর্ক কেন? সাম্প্রতিক SIR অভিযানে অভিযোগ উঠেছে যে, নিয়ম না মেনে এই ফর্ম–৭ ব্যবহার করা হয়েছে, যার ফলে বহু যোগ্য ভোটারের নাম কেটে গেছে। এই বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। বিরোধীদের দাবি, বিজেপি এই ফর্মের অপব্যবহার করেছে।

5/11
সবচেয়ে বড় অভিযোগ কী? ভোটারদের আগে কোনও নোটিস দেওয়া হয়নি৷ তাঁদের জানানোই হয়নি যে, তাঁদের বিরুদ্ধে ফর্ম–৭ জমা পড়ে গিয়েছে৷ ভোটের দিন বা একদম শেষ মুহূর্তে তাঁরা জানতে পেরেছেন যে, তাঁদের নাম তালিকায় নেই৷ অথচ নিয়ম অনুযায়ী, কারও নাম কাটার আগে তাঁকে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক।

6/11
 একসঙ্গে অনেক ফর্ম–৭ জমা দেওয়ায় কি সমস্যা? হ্যাঁ। অভিযোগ আছে যে, একই এলাকায় শত শত বা হাজার হাজার ফর্ম–৭ একসঙ্গে জমা পড়েছে৷ ব্যক্তিগতভাবে যাচাই না করে গণহারে নাম কাটা হয়েছে৷ এমনই অভিযোগ তুলেছেন বিজেপি-বিরোধীরা৷ আইন অনুযায়ী, প্রতিটি ফর্ম–৭ আলাদা করে যাচাই করা জরুরি।

7/11
ভারতে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া, SIR চলছে দেশের বিভিন্ন রাজ্যে৷ প্রক্রিয়া ঘিরে ফর্ম–৭ (ফর্ম সেভেন) নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ কী এই ফর্ম–৭? তৃণমূল, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি কেন এই ফর্ম নিয়ে বিশেষ প্রশ্ন তুলছেন?
ভারতে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া, SIR চলছে দেশের বিভিন্ন রাজ্যে৷ প্রক্রিয়া ঘিরে ফর্ম–৭ (ফর্ম সেভেন) নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ কী এই ফর্ম–৭? তৃণমূল, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি কেন এই ফর্ম নিয়ে বিশেষ প্রশ্ন তুলছেন?
advertisement
8/11
BLO-দের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কেন? অভিযোগ অনুযায়ী, BLO-দের ওপর তাড়াহুড়ো বা টার্গেট পূরণের চাপ ছিল৷ কখনও শুধু পড়শির কথায় কাউকে মৃত বা এলাকা ছেড়ে গেছে ধরে নেওয়া হয়েছে৷ ডিজিটাল সিস্টেমে ভুল তথ্য আপলোড করা হয়েছে৷

9/11
নির্বাচন কমিশনের বক্তব্য কী? নির্বাচন কমিশনের (ECI) মতে, ফর্ম–৭ আইনসম্মত ও প্রয়োজনীয় প্রক্রিয়া৷ SIR চলাকালীন সব নিয়ম মেনেই কাজ করা হয়৷ কারও নাম ভুল করে কেটে গেলে ফর্ম–৮ দিয়ে সংশোধন করা যায়৷ আবার নতুন করে নাম তোলার সুযোগও আছে৷ কমিশনের দাবি, এর উদ্দেশ্য কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা নয়, বরং ভোটার তালিকাকে নির্ভরযোগ্য করা।

10/11
১০. আপনার নাম যদি ফর্ম–৭ দিয়ে কাটা যায়, কী করবেন?১. NVSP ওয়েবসাইট বা Voter Helpline অ্যাপে নাম যাচাই করুন ২. নিজের এলাকার BLO বা ERO-র সঙ্গে যোগাযোগ করুন ৩. ফর্ম–৮ পূরণ করে সংশোধন বা পুনরায় নাম নথিভুক্ত করুন ৪. সম্ভব হলে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই আপত্তি জানান
১০. আপনার নাম যদি ফর্ম–৭ দিয়ে কাটা যায়, কী করবেন?১. NVSP ওয়েবসাইট বা Voter Helpline অ্যাপে নাম যাচাই করুন২. নিজের এলাকার BLO বা ERO-র সঙ্গে যোগাযোগ করুন৩. ফর্ম–৮ পূরণ করে সংশোধন বা পুনরায় নাম নথিভুক্ত করুন৪. সম্ভব হলে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই আপত্তি জানান
advertisement
11/11
নির্বাচন কমিশনের নতুন কড়া অবস্থান৷ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের পর নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, যাঁর নাম কাটবে, সেই ব্যক্তি নিজেই শুধু ফর্ম–৭ জমা দিতে পারবেন৷ কেউ অন্যের হয়ে ফর্ম–৭ জমা দিতে পারবে না৷ কোনও ব্যক্তি একসঙ্গে বহু মানুষের ফর্ম–৭ জমা দিতে পারবে না৷ কমিশনের মতে, এই নিয়ম মানা বাধ্যতামূলক।