ওম বিড়লার বিরুদ্ধে 'অনাস্থার' পথে কংগ্রেস, 'সই করতে তৈরি আমরা, কিন্তু', তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Om Birla Loksabha: অনাস্থা নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের সিদ্ধান্তে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় শরিক তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি বা অসুবিধা নেই। তবে তার আগে চিঠি দিয়ে স্পিকারের অবস্থান বুঝতে চায় তৃণমূল।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করেছে কংগ্রেস। যদিও এক্ষেত্রে কিছুটা হলেও ধীরে চলো নীতি অনুসরণ করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অভিষেকের প্রশ্ন, ‘আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। আজও মুলতুবি করে দিয়েছে। একবারও স্পিকার আসেননি, চেয়ারে বসেননি। আপনার যদি হাউস চালানোর মানসিকতা থাকে, এতক্ষণ মুলতুবি করবেন কেন? হাউস চালানোর দায়িত্ব তো সরকারের। আমরা জেনারেল বাজেট নিয়ে আলোচনা চাই। সাংসদরা প্রশ্ন করবেন, তাই তো মানুষ আমাদের পাঠিয়েছেন। কেন্দ্রের সরকার এমন বাজেট পেশ করেছে, বিরোধীদের রাজনৈতিক আক্রমণ মানতেই পারছে না।’









