advertisement

India Bangladesh Relation: রবিতে বাংলাদেশ-সোমে ভারত! কূটনীতিতে বাংলাদেশকে 'ক্ষমতা' দেখিয়ে দিল ভারত! ইউনূস এবার কী করবেন?

Last Updated:
India Bangladesh Relation: ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতার বিহীন রয়ে গিয়েছে এখনও। প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই।
1/6
ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতার বিহীন রয়ে গিয়েছে এখনও। প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই।

2/6
সম্প্রতি ঢাকা দাবি করেছে, ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। ইউনূস সরকারের আরও দাবি, এর ফলে ওই অঞ্চলে 'শান্তিভঙ্গ' হচ্ছে, দ্বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে।

3/6
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিতর্কের মাঝে রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

4/6
তার এক দিন পরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির।  দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলামকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক। সোমবার দুপুর নাগাদ তাঁকে দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতর থেকে বার হতে দেখা গিয়েছে।

5/6
কালই ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার৷ এ দিন ভারতে বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে ভারতের বিদেশমন্ত্রক৷

6/6
সাক্ষাতের পর সাউথ ব্লক থেকে বেরিয়ে যান বাংলাদেশি ওই কূটনীতিক৷ মনে করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নিজেদের অসন্তোষ বুঝিয়ে দিতেই বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল৷