IMD Weather Update: সাবধান...! আগামী ৫ দিন শৈত্যপ্রবাহ চলবে, হলুদ সতর্কতা জারি একাধিক রাজ্যে, বাংলাতেও ব্যাপক বদল আবহাওয়ার, আপডেট দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: সতর্ক থাকুন! দেশে শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে রাজ্যে রাজ্যে। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস ইতিমধ্যেই বলে দিয়েছে শীত এবার ঝোড়ো ব্যাটিং করতে চলেছে বাংলা-সহ গোটা দেশে। এদিকে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ পরিস্থিতির জেরে বৃষ্টির হুঁশিয়ারিও রয়েছে একাধিক রাজ্যে। একনজরে দেখে নেওয়া যাক আগামী ৫ দিনে কী বদল আসতে চলেছে।
সতর্ক থাকুন! দেশে শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে রাজ্যে রাজ্যে। মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস ইতিমধ্যেই বলে দিয়েছে শীত এবার ঝোড়ো ব্যাটিং করতে চলেছে বাংলা-সহ গোটা দেশে। এদিকে একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ পরিস্থিতির জেরে বৃষ্টির হুঁশিয়ারিও রয়েছে একাধিক রাজ্যে। একনজরে দেখে নেওয়া যাক আগামী ৫ দিনে কী বদল আসতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলার আবহাওয়ার পূর্বাভাস:কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অনেকটা নামল পারদ। পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন এরকমই থাকবে আবহাওয়ার হাল। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট চলবে। শীতের আমেজ চলবে উইকেন্ডেও।
advertisement
advertisement
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল দার্জিলিঙে পারদ ঠেকেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসে।









