advertisement

IMD Weather Update: ১, ২, ৩ মার্চ...! ভারী বৃষ্টি কাঁপাবে ৬ রাজ্য, বজ্রবিদ্যুৎ-দমকা হাওয়ার হুঁশিয়ারি ১২ রাজ্যে, পারদ চড়ছে কোন কোন রাজ্যে? 'দোলে' কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা! ফুঁসছে একের পর এক ঘূর্ণাবর্ত! দোলের আগেই এসে গেল আবহাওয়ার বড় হুঁশিয়ারি। আগামী ৩ দিন! ভারী বৃষ্টি কাঁপাবে ৬ রাজ্য, বজ্রবিদ্যুৎ-দমকা হাওয়ার হুঁশিয়ারি ১২ রাজ্যে, লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়বে কোন কোন রাজ্যে? হোলিতে ভিজবে বাংলা? জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ লেটেস্ট আপডেট
1/13
দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক রদবদল! একদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পূর্ব রাজস্থানের আলোয়ারে ১০.০ ডিগ্রি সেলসিয়াস। গরম এবং অস্বস্তি করা আবহাওয়া চলবে ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত। সেইসঙ্গে বৃষ্টি-দুর্যোগ দেখাবে খেল!

2/13
গুজরাত, কঙ্কন এবং গোয়াতে যখন গরম ও অস্বস্তির আশঙ্কা। তখন আজ পয়লা মার্চ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। কেরল এবং মাহেতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

3/13
জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা চার থেকে ছয়ই মার্চ। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

4/13
এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হবে:আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে যে ১-৩ মার্চ উত্তরাখণ্ড, কেরলম, কর্ণাটক, সিকিম, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে।

5/13
আবহাওয়া বিভাগের মতে, ১-৩ মার্চ অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, করাইকাল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান-নিকোবর, পুদুচেরি, ইয়ানম এবং রায়লসীমায় বৃষ্টিপাত হবে।

6/13
অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে ক্রমশ। উত্তর-পশ্চিম ভারতের সমতলেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামী সপ্তাহে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।

7/13
পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিনদিনে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তারপর থেকে তাপমাত্রা একই রকম থাকবে পরবর্তী চার দিন।

8/13
আবহাওয়ার সিস্টেম:দক্ষিণ কর্ণাটকে ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত রয়েছে অক্ষরেখা যেটি কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে।

9/13
উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাত উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কেরলের উপকূলেও রয়েছে ঘূর্ণাবর্ত।

10/13
পশ্চিম রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে।

11/13
সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পশ্চিম ভারত সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় এবং ৪ঠা মার্চ বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

12/13
বাংলার আবহাওয়া: দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। রাত ও দিনের দুটো তাপমাত্রাই ক্রমশ বাড়বে।

13/13
দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না একই রকম থাকবে দিন ও রাতের তাপমাত্রা। সোমবারেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।