Weekend Trip: শুশুনিয়া বা বিষ্ণুপুর নয়, এবার বর্ষায় ঘুরে আসুন বাঁকুড়ার এই অফবিট জায়গা, ফির আসতে ইচ্ছে করবে না!
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: বর্ষায় কলকাতার কাছেই তাকলাগানো এই অফবিট স্পট থেকে ঘুরে আসতে পারেন। দু'একদিনের ছুটিতে বেড়ানোর জন্য এই জায়গা একেবারে সুপারহিট!
advertisement
advertisement
advertisement
বাঁকুড়া থেকে অমরকানন যাওয়ার পথে একটা ছোট্ট সেতু পার করে এক কিলোমিটারের মত এলেই চোখে পড়বে এক মস্ত হোডিং। আর তাতে লেখা রয়েছে মহিমানন্দ তপোবন আশ্রম। ফলকের পাশের রাস্তাটি অনুসরণ করে চলে এলেই পৌঁছে যাবেন তপবন শাখা উত্তম আশ্রম। বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটি থানার অন্তর্গত কাপিস্টা গ্রামে অবস্থিত এই তপোবন পাহাড় যার জনপ্রিয় নাম কোরো পাহাড়।
advertisement
গুটিকয়েক লোকজন। আপনার উইকেন্ডের পারফেক্ট প্লেস।নেতাজী থেকে শুরু করে গোবিন্দ প্রসাদ এবং গান্ধিজির স্মৃতি বিজড়িত এই অঞ্চল। সবকিছুর মধ্যে যেন এই তপোবন পাহাড় লুকিয়ে রেখেছে নিজের শরীর। চোখের অগোচর করলেই হারিয়ে ফেলবেন এই উইকএন্ড ডেস্টিনেশন। মিষ্টি রোদে পাহাড়ে বসে আড্ডা দিতে দিতেই কাটিয়ে ফেলতে পারেন এক বেলা।
advertisement







