কোন 'ভিটামিনের' অভাবে রাতে ঘুমের '১২টা' বাজে জানেন...? সতর্ক হন, নইলে হিতে 'বিপরীত'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sleeplessness: চিকিৎসকরা বলেন, সুস্থ থাকার জন্য সুষম আহার, পুষ্টিকর খাবার যেমন প্রয়োজন, তেমনই দরকার ভাল ঘুম। কিন্তু অনেক সময় মানুষের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। যার ফলে তাঁরা এমন অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন যা রীতিমতো ঝুঁকির মুখে ফেলে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
গাজিয়াবাদের মণিপাল হাসপাতালের কনসালটেন্ট - নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ডাঃ অদিতি শর্মা বলেন, "আপনার কী বার বার রাতে ঘুম ভেঙে যায়? অথবা আপনার কি প্রায়ই কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা হয় এবং সহজেই অসুস্থ হয়ে পড়েন? এগুলো সবই আসলে ভিটামিন ডি-এর অভাবের লক্ষণ হতে পারে। কিন্তু, কীভাবে এই অভাব কাটিয়ে উঠবেন? এই প্রসঙ্গে নিম্নলিখিত উপায়ে ভিটামিন ডি-এর অভাবজনিত স্বাস্থ্য সমস্যা চিহ্নিত এবং সেগুলি কাটিয়ে ওঠার উপায় সম্পর্কে আলোকপাত করেছেন চিকিৎসক।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশ্ন- ভিটামিন ডি-এর অভাব কীভাবে কাটিয়ে উঠব? ভিটামিন ডি-এর ঘাটতি কীভাবে কাটিয়ে উঠবেন?উত্তর- ভিটামিন ডি-এর ঘাটতি কাটিয়ে উঠতে হলে ভিটামিন ডি সমৃদ্ধ পুষ্টি গ্রহণ করতে হবে। তবে, এই বিষয়ে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। হালকা জায়গায় বসে ডিম এবং মাশরুমের মতো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি।
advertisement
advertisement
advertisement







