advertisement

Greetings Card Making Tips: দোকানে আর কিনতে পাওয়া ‌যায়না সহজে! তাই বাড়িতে বানান নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড! রইল টিপস

Last Updated:
এখন আর দোকানে ইংরেজি নববর্ষের আগে সেভাবে গ্রিটিংস কার্ড কিনতে পাওয়া যায় না। কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন প্রিয়জনের জন্য গ্রিটিংস কার্ড
1/6
একটা সময় ছিল যখন কাউকে শুভেচ্ছা জানানর অন্যতম মাধ্যম ছিল কার্ড।নতুন বছর আসতেই হ্যাপি নিউ ইয়ার লেখা গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া হতো বন্ধুদের। কিন্তু আধুনিকতার যুগে সেই গ্রিটিংস কার্ড আজ কোথাও যেন হারিয়ে যেতে বসেছে। হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা।

2/6
বর্তমানে নানা রকম ভার্চুয়াল কার্ডের কারণে বাস্তব কার্ডের ব্যবহার একটু কমে গেলেও এর আবেদন কমেনি এতটুকু! আর কার্ডটি যদি হয় নিজ হাতে বানানো হয় তাহলে তো কথাই নেই! তাই নতুন বছরে নিজের তৈরি কার্ড বানিয়ে শুভেচ্ছা বিনিময় করুন প্রিয়জনদের।

3/6
ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারেন নানা রকম আকর্ষণীয় কার্ড। অতি সাধারণ কিছু জিনিস যেমন - কাগজ, কাপড়, সুতা, বোতাম, আঠা ব্যবহার করে কার্ড বানানো সম্ভব। এমনকি শুধু রং আর কাগজ দিয়েও কার্ড বানানো যায়।

4/6
আসুন জেনে নিই হাতে কার্ড তৈরি করার দুটো পদ্ধতি - ১. উপকরণ আর্ট পেপার, রঙিন কাগজ, আঠা, কাঁচি, পেনসিল। পদ্ধতি প্রথমে কার্ডের আকার কী ধরনের হবে তা ঠিক করে নিন। কার্ড যদি জ্যামিতিক আকারের হয় তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ অনুসারে আর্ট পেপার কেটে নিন এবং কাগজ দু ভাঁজ করুন। যে নকশাটি করবেন সেটা রঙিন কাগজে পেনসিল দিয়ে আঁকুন। কাঁচি দিয়ে কেঁটে সাবধানে নকশাটি বের করে আনুন। এরপর আঠা দিয়ে রঙিন কাগজের নকশাটি কার্ডের ওপর বসিয়ে দিন।

5/6
আঠা ভাল ভাবে শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল কার্ড। এভাবে খুব কম সময়ে তৈরি করে ফেলা যায় সুন্দর শুভেচ্ছা কার্ড। ২. উপকরণ আর্ট পেপার, শক্ত মোটা কাগজ, জল রং, তুলি, দাঁত মাজার পুরাতন ব্রাশ, কাঁচি, পেনসিল। পদ্ধতি প্রয়োজনীয় আকার অনুযায়ী আর্ট পেপার কেটে নিয়ে দু ভাঁজ করে কার্ড তৈরি করুন। কার্ডের মাপ অনুযায়ী শক্ত মোটা কাগজ নিন এবং এতে পেনসিল দিয়ে নকশা আঁকুন। কাটার দিয়ে নকশার মাঝের অংশ কেটে বের করে ফেলুন। নকশা করা কাগজটি কার্ডের ওপর বসান। এরপর জল রং ব্রাশে মাখান এবং কার্ডের ওপর রাখা নকশাকাটা কাগজের ওপর দিয়ে ব্রাশের রং আঙুল বা কাঠি দিয়ে ছড়ান।

6/6
নকশার সব জায়গায় যেন সমানভাবে রং পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। রং ছড়ানো হয়ে গেলে কার্ডটি শুকাতে দিন। রং শুকিয়ে গেলে ওপরের নকশার কাগজটি সাবধানে তুলুন। এই পদ্ধতি লেখাভিত্তিক কার্ডও তৈরি করতে পারেন। কার্ড যে পদ্ধতিতেই তৈরি করুন না কেন উপলক্ষের বিষয়টা মাথায় রাখুন এবং সেই অনুযায়ী ডিজাইন করুন।