advertisement

Phone Battery Charge: ফোনের ব্যাটারি ১০ শতাংশ কমতে না-কমতেই ফের চার্জে বসাচ্ছেন! ঘন-ঘন চার্জ দিয়ে ভুল করছেন না তো?

Last Updated:
At what percentage you should plug phone to charge smartphone battery: অনেকেই রয়েছেন, যাঁরা ফোনের চার্জ চলে যেতে না-যেতেই ফের চার্জ দিতে শুরু করে দেন। কিন্তু ফোন চার্জ করার সঠিক নিয়মটি কি জানা রয়েছে? অর্থাৎ কত শতাংশ চার্জ শেষ হলে তবেই ফের চার্জে লাগানো যায় ফোন?
1/7
নতুন ফোন কেনার কয়েক দিন পর থেকেই দেখা যায়, চার্জ দেওয়ার কিছুক্ষণ পর থেকেই ফোনের চার্জ চলে যাচ্ছে। তখন মনে হয় যে, ফোনের ব্যাটারি তেমন শক্তিশালী নয়। যার জেরে নতুন ফোনেও এমন বিড়ম্বনা। কিন্তু এটা সম্পূর্ণ রূপে ভুল ধারণা। আবার অনেকেই রয়েছেন, যাঁরা ফোনের চার্জ চলে যেতে না-যেতেই ফের চার্জ দিতে শুরু করে দেন। কিন্তু ফোন চার্জ করার সঠিক নিয়মটি কি জানা রয়েছে? অর্থাৎ কত শতাংশ চার্জ শেষ হলে তবেই ফের চার্জে লাগানো যায় ফোন?

2/7
আসলে ফোন যখন একটু পুরনো হতে শুরু করে, তখন ব্যাটারিও দ্রুত শেষ হতে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, ফোন কেনার কয়েক দিন পরেই এই সমস্যা হতে শুরু করে। তখন মনে হয় যে, হয়তো সঠিক ফোন বাছাই করার ক্ষেত্রে আমরা কোনও ভুল করে ফেলেছি। ফোনটা একেবারেই ভাল নয়। কিন্তু জানলে হয়তো অবাক হবেন অনেকেই যে, আমাদের ভুলের কারণেই এমনটা হয়ে থাকে। কী সেই ভুল? জেনে নেওয়া যাক সেটাই।

3/7
 এমন অনেকেই রয়েছেন, যাঁরা অল্প চার্জ শেষ হলেই সঙ্গে সঙ্গে আবার চার্জ দিয়ে নেন। ধরা যাক, কেউ ৩০ মিনিটের জন্য ফোন ব্যবহার করছেন। আর তাতে দেখা গেল, চার্জ মাত্র ১০ শতাংশ কমেছে। তার ফলে তিনি আবার মাত্র ১৫ মিনিটের জন্য ফোনটিকে চার্জে বসিয়ে দিলেন। এতে আবার ফোনটি ফুল চার্জ হয়ে যায়। আর এই প্রক্রিয়াটি সারা দিন ধরে চলতে থাকে। এই ভুলটাই আমরাও প্রতিনিয়ত করে চলি।

4/7
 বলে দেওয়া যাক, সাধারণত একটি আধুনিক ফোনের ব্যাটারির (লিথিয়াম-আয়ন) আয়ু ২ থেকে ৩ বছর পর্যন্ত থাকে। আর ম্যানুফ্যাকচার বা প্রস্তুতকারী সংস্থা দ্বারা নির্ধারণ করা প্রায় ৩০০ - ৫০০ চার্জ সাইকেল থাকে। এর পর থেকে ব্যাটারির কার্যক্ষমতা প্রায় ২০ শতাংশ মতো কমে যায়।

5/7
এখন প্রশ্ন হল, ফোনের ব্যাটারির চার্জ কত শতাংশ হবে, যখন এটি ফের চার্জ করা যাবে? ব্যাটারি প্রায় ২০ শতাংশ পর্যন্ত ডিসচার্জ হলে তবেই ফোন চার্জে বসাতে হবে। ঘন ঘন এবং অহেতুক চার্জিং ব্যাটারির আয়ু কিন্তু কমিয়ে দিতে পারে।

6/7
 অপ্টিমাইজ ব্যাটারি লাইফের জন্য, ফোনের চার্জ কখনওই ২০ শতাংশের নিচে কিংবা ৮০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। আর স্মার্টফোনের ব্যাটারি যখন ১০০ শতাংশ বা পুরোপুরি চার্জ হয়ে যাবে, তখন মনের থেকে চিন্তা দূর হবে। তবে এটা কিন্তু ব্যাটারির জন্য একেবারেই ভাল নয়। আসলে লিথিয়াম-আয়ন ব্যাটারি পুরোপুরি চার্জিং পছন্দ করে না। কারণ সম্পূর্ণ রূপে ফোন চার্জ করা হলে তা গরম হতে শুরু করে।

7/7
আবার ০ শতাংশ ব্যাটারিও ফোনর স্বাস্থ্যের জন্য ভাল নয়। তাই ব্যাটারি যাতে সম্পূর্ণ রূপে ডিসচার্জ না-হয়ে যায়, সে-দিকেও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ফোন চার্জ করার জন্য ফোনের ব্যাটারি ০ শতাংশ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। কারণ প্রতি বার ফোন অন করার সময় ব্যাটারির লিথিয়াম-আয়ন কোষে থাকা চার্জ সাইকেলের সংখ্যা হ্রাস করে। এই সাইকেলের সংখ্যা যত কম হবে, চার্জের পরিমাণও কম হবে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটারির আয়ুও কমতে থাকবে।