advertisement

Ilish Mach: পদ্মার থেকেও সুস্বাদু বলে খ্যাত! রূপনারায়ণের ইলিশ কিনতে গিয়ে ঠকছেন? কীভাবে চিনবেন নদীর মাছ, যে তথ্য জানতেই হবে

Last Updated:
Ilish Mach: রূপনারায়ণের ইলিশ স্বাদে অতুলনীয়। এখানকার ইলিশ পদ্মার ইলিশকে নাকি টেক্কা দেয়, এমনটাই জানাচ্ছেন মৎস্যজীবী সহ স্থানীয় মানুষ। রূপনারায়ণ নদী মাছ বাজারে ইলিশ বিভ্রাট! রূপনারায়ণের ইলিশ স্বাদে অতুলনীয়, সেই ইলিশ খুঁজতে গিয়েই ঠকছেন ক্রেতা
1/7
রূপনারায়ণ নদের মাছ বাজারে ইলিশ বিভ্রাট! রূপনারায়ণের ইলিশ স্বাদে অতুলনীয়। এখানকার ইলিশ পদ্মার ইলিশকে নাকি টেক্কা দেয়, এমনটাই জানাচ্ছেন মৎস্যজীবী সহ স্থানীয় মানুষ। যে কারণে হাওড়া শহর কলকাতার অনেকেই কর্মসূত্রে বা পিকনিকে এসে ইলিশ কিনে বাড়ি ফেরেন। কেউ হয়তো একাধিকবার এখান থেকে ইলিশ খেয়ে বেশ তৃপ্তি পেয়েছেন, আবার অনেকেই লোকমুখে কথা শুনে ইলিশ নিতে আসেন।

2/7
তবে আক্ষেপের বিষয় হল, এখানে খুব অল্প পরিমান ইলিশ ধরা পড়ে মৎস্য শিকারীদের জালে। আর এবছর একেবারেই নিরাশ হচ্ছেন স্থানীয় মৎস্য শিকারীরা। এলে কঠোর পরিশ্রম করে জাল ফেলেও জলে ধরা পড়ছে না ইলিশ। অথচ নদী পাড়ের বাজারে মিলছে ইলিশ। দূর দূরান্ত থেকে ইলিশের খোঁজে আসা মানুষকে রূপনারায়ণের ইলিশ বলে গছিয়ে দেওয়া হচ্ছে বাইরে থেকে আমদানি করা ইলিশ এমনটাই অভিযোগ মানুষের।

3/7
রূপনারায়ণ নদীর পূর্ব পাড় হাওড়া পশ্চিম পার সীমানায় বেশ কয়েকটি গ্রামের কয়েকশো মানুষের প্রধান জীবিকা হল মৎস্য শিকার। বংশ-পরম্পরায় মৎস্য শিকার হল এখানকার মানুষের পেশা। সারা বছর বিভিন্ন মাছ ওঠে জালে। তবে বছরের বছরের কয়েকমাস রূপনারায়ণের ইলিশ ধরা পড়ে মাঝিদের জালে।

4/7
ইলিশ জালে পড়লে একটু বেশি উপার্জন হয়। কিন্তু গত কয়েক বছর সেভাবে শিকারীদের জালে মিলছে না ইলিশ। অথচ স্থানীয় বাজারগুলিতে রূপনারায়ণের ইলিশ বলে বাইরে থেকে আমদানি করা ইলিশ বলে চড়া দামে বিক্রি করছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী।

5/7
এ প্রসঙ্গে স্থানীয় মৎস্য শিকারীরা জানান, জালে পড়ছে না ইলিশ,ক্রেতারা নিরাশ হচ্ছেন। অথচ বাইরে থেকে আসা ক্রেতাদের ভুল বুঝিয়ে অন্যত্র থেকে আমদানি করা ইলিশ রূপনারায়ণের ইলিশ বলে চড়া দামে বিক্রি করছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। আসলে ইলিশ দেখে বোঝার উপায় নেই। আমদানি করা নাকি রূপনারায়ণের ইলিশ। তাই স্থানীয় মানুষ রূপনারায়ণের ইলিশ এর জন্য মাঝিদের অপেক্ষায় থাকেন কখন টাটকা ইলিশ বাজারে আনবেন।

6/7
রূপনারায়ণের ইলিশের বিশেষত্ব হলো, তার লেজ থেকে পিঠ ও মাথা বরাবর সবুজ ও কালো রঙের একটা রেখা থাকে। মাঝখানটা নৌকোর খিলানের মতো চওড়া হয়ে থাকে। গায়ের রং হয় রূপালী। কিন্তু বাজারে গিয়ে কীভাবে বুঝবেন, কোনটা সমুদ্রের ইলিশ আর কোনগুলি নদীর সুস্বাদু ইলিশ?

7/7
নদীর ইলিশের গায়ের রং সাধারণত উজ্জ্বল এবং রুপালি রঙের হয়ে থাকে। নদীর ইলিশ সাধারণত চ্যাপ্টা এবং গোলাকার হয়, এদের মাথা ছোট ও চ্যাপ্টা হয়। টাটকা ইলিশ শক্ত হবে এবং হাতে ধরলে মাথা বা লেজের দিক বেঁকে যাবে না। ইলিশের আঁশগুলো রুপালি এবং চকচকে হবে। ইলিশের চোখ স্বচ্ছ ও উজ্জ্বল হবে। ইলিশের ফুলকা লাল রঙের হবে। এছাড়াও, কিছু লোক বিশ্বাস করেন যে, নদীর ইলিশের স্বাদ সাগরের ইলিশের চেয়ে বেশি ভাল হয়, তাই কেনার সময় এই বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। (তথ্য-রাকেশ মাইতি)