Health Tips: বর্ষায় মাছ-চিকেন সপ্তাহে কোনটা ক'দিন? পুষ্টি মিললেও সংক্রমণ হবে না তো? বিশেষজ্ঞের পরামর্শ মানুন
- Reported by:Piya Gupta
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Tips: মাছ নাকি মুরগির মাংস, কোনটা খেলে ফিরবে শরীরের হাল? প্রাণিজ খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি২, ফসফরাস, আয়রন, আয়োডিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো একাধিক জরুরি খনিজ এবং ভিটামিনও রয়েছে। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে নিয়মিত মাছ খাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।
*কখনও প্রচন্ড রোদ কখনও আবার তীব্র বৃষ্টি। আর এমন আবহাওয়াতে খাবার নির্বাচনের সময় অবশ্যই থাকতে হবে সতর্ক। এ সময় খাবার সাবধানে না খেলেই হবে পেটের সমস্যা দাবি করছেন বিশেষজ্ঞদের। তাই এই সময় পেটকে ঠান্ডা রাখতে মাছ খাবেন নাকি মুরগির মাংস? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*তবে মাছের মতোই মুরগির মাংসও ফার্স্টক্লাস প্রোটিনের ভাণ্ডার। তাই দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত খেতে পারেন চিকেন। এমনকী এতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ভিটামিন ডি, আয়রন, ক্যালশিয়ামের মতো কিছু জরুরি ভিটামিন ও খনিজেরও খোঁজ মেলে। তাই প্রায়দিন চিকেন খেলে যে অনায়াসে কিছু জরুরি ভিটামিন ও খনিজের ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন, তা তো বলাই বাহুল্য! সংগৃহীত ছবি।
advertisement







