advertisement

Hair Split Ends Care : চুলের আগা ফেটে যাওয়া সহজেই নির্মূল করুন গোড়া থেকে! কী ভাবে? রইল ঘরোয়া টিপস

Last Updated:
Hair Split Ends Care : লম্বা চুল পছন্দ করেন না এমন মেয়ের সংখ্যা খুব কম। তবে এক্ষেত্রে চুলের যত্ন নেওয়ার পরেও দেখা যায় ডগা ফেটে গিয়েছে। এই সমস্যায় কমবেশি সব মেয়েরাই ভোগে। বিউটিসিয়ান জয়শ্রী সরকার বলেন,
1/6
একটি ডিমের সঙ্গে আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল নিয়ে তার সঙ্গে ১ চামচ মধু ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করে মিশ্রণটি হেয়ার মাস্কের মতন মাথায় লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।

2/6
চুলের গোড়া থেকে আগার দিকে নারকেল তেল গরম করে মালিশ করুন।খুব জোরে ঘষলে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্তত এক ঘণ্টা চুলে তেল লাগিয়ে রাখা উচিত। এরপর শ্যাম্পু ব্যবহার করে জলে ধুয়ে নিতে হবে।

3/6
চুলের রুক্ষভাব কমাতে এবং আগা ফেটে যাওয়ার প্রবণতা রোধ করতে প্রতিদিন শ্যাম্পু করা বাদ দিতে হবে। কারণ চুল ধোয়ার ফলে মাথার ত্বকের তেলও ধুয়ে যায়। তাই সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি শ্যাম্পু করা উচিত নয়।

4/6
প্রাকৃতিক গুণে সমৃদ্ধ মধু চুলের আগা ফাটা রোধ করে। টক দই ও মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে মিশ্রণটি চুলের ডগায় লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

5/6
প্রতি সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করার আগে মাথায় নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল মিশিয়ে প্রায় ৪ ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করা উচিৎ। স্কাল্প যদি বেশি অয়েলি লাগে তবে মাথায় লাগাতে না পারলেও চুলে অবশ্যই তেল লাগাতে হবে। এতে চুলের আদ্রতা বজায় থাকবে।

6/6
চুলের আগা একবার ফেটে গেলে, তা স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা সহজে সম্ভব হয় না। তাই চুলের যে অংশটুকু ফেটে গেছে সেই অংশ কেটে ফেলতে হয়। তারপর নিতে হয় প্রতিরোধ ব্যবস্থা।