Gardening Tips: তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ! সাধের বাগান বাঁচাতে এখনই করুন এই ৫ কাজ, না হলে শুকিয়ে খড় হবে গাছ
- Reported by:Saikat Shee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Gardening Tips: মার্চ থেকেই বাড়ছে গরমের প্রকোপ। দাবদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বাগান ও ছাদ বাগানের গাছ। সঠিক জল, ছায়া ও রাসায়নিক সার এড়িয়ে বিশেষ যত্ন নিলে তীব্র রোদেও গাছকে সুস্থ রাখা সম্ভব
শীত পেরিয়ে বসন্ত না, রোদের উষ্ণতা মেখে দরজায় কড়া নাড়ছে গরম। মার্চ মাস দোরগোড়ায়। ফেব্রুয়ারির শেষ থেকেই বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই সংকেত দিয়েছে চলতি বছর তীব্র দাবদাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। আবার হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় চলতি বছর তীব্র গরমের প্রকোপ পড়বে। এই গরমের হাত থেকে নিজের সাধের বাগান বাঁচাতে এই পদ্ধতি অবলম্বন করুন। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা পড়ে। কিন্তু গরমের কিভাবে বাগানের যত্ন নেবেন তা ভেবে পাচ্ছেন না! তাহলে আপনার চিন্তা নেই এই প্রতিবেদন থেকে জেনে নিন গরমে বাড়ির সামনে বাগান বা ছাদের ওপর তবে যত্নে লাগানো আপনার গাছ-গাছালি কিভাবে রক্ষা করবেন। উদ্ভিদবিদ্যের মতে বসন্তকাল থেকেই বাগানের ঠিকঠাক পরিচর্যা রাখতে হবে।
advertisement
এ বিষয়ে জেলা উদ্যানপালন বিভাগের আধিকারিক অঞ্জন দাস বলেন, " মার্চ মাস থেকেই বাড়ির বাগান বা ছাদ বাগানের ঠিকঠাক পরিচর্যা নিতে হবে। এখন থেকে এই রোদের তাপমাত্রা বেশি হয়। ফলে লক্ষ্য রাখতে হবে গাছ খুব বেশি কম যেন তীব্র রোদের মধ্যে না থাকে। টবে গাছ লাগানো থাকলে তা দুপুরের পর সময়ের পর ছায়াযুক্ত জায়গায় সরিয়ে নিতে হবে।
advertisement
চড়া রোদে বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিনশেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল দেওয়ার প্রয়োজন রয়েছে। গরমের দিনে গাছের গ্রোথের জন্য কোন ধরনের রাসায়নিক প্রয়োগ গাছের ক্ষতি করে। তীব্র গরমের রাসায়নিক সার ও খইল প্রয়োগেও গাছ মারা যেতে পারে।
advertisement
রোদে বা গরমের দিনে বাগানের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলি শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলি শুকিয়ে যায়। রোদের মধ্যে থেকে গাছেদের জল সংকট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়।
advertisement






