Doomsday Fish: সর্বনাশ-বিপর্যয়ের ইঙ্গিত দেয় এই মাছ,ইরান যুদ্ধের আগেও দেখা গিয়েছিল দুটো 'ডুমসডে ফিশ',সামনে তবে আরও বড় বিপদ? আতঙ্কে বিশ্ব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রচলিত বিশ্বাস, বড় দুর্যোগ, বিপর্যয়ের সতর্কবার্তা দিতেই 'ডুমসডে ফিশ' বা ওয়ারফিশ সমুদ্রের গভীর থেকে তীরে ভেসে আসে। অতীতে এই মাছের দেখা পাওয়ার পরপরই ঘটেছিল ভূমিকম্প, কোথাও বা সুনামি! তবে এবার আশঙ্কা, জোড়া 'ডুমসডে ফিশ' হয়তো আরও বড় বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে।
মেক্সিকোর একটি সমুদ্রসৈকতে গত মাসেই পর্যটকরা দেখতে পান ‘ডুমসডে ফিশ’! একটা নয়, দুটো। এর কয়েকদিনে মধ্যেই শুরু হয় ইরান-ইজরায়েল সংঘাত। আসলে, অনেক মানুষের বিশ্বাস, ‘ডুমসডে ফিশ’ ওরফে ওয়ারফিশ খুব অপয়া, অশুভ। অনেকটা সাপের মতো দেখতে এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে! কিন্তু যখনই এই মাছ তীরে ভেসে ওঠে, তখন জাপানি লোককথা অনুযায়ী, অশুভ কিছু ঘটতে চলেছে। সেই বার্তা দিতেই নাকি এই মাছ তীরে ভেসে ওঠে। এবার মানুষের মনে ভয়, আরও ভয়ঙ্কর কিছু কি সামনে অপেক্ষা করছে?
advertisement
ফেব্রুয়ারি মাসেই আমেরিকা নিবাসী দুই বোন মেক্সিকোর সৈকতে দুটি প্রায় ৩০ ফুট লম্বা ওয়ারফিশ দেখেছিল। আর তার কিছুদিন পরই ইরান যুদ্ধ শুরু হয়। লোককথায়, ভূমিকম্প ও সুনামির সঙ্গে যুক্ত ওয়ারফিশ বা ‘ডুমসডে ফিশ’।দুই বোন যখন প্রথম মাছদুটি দেখেন, তখন তারা বেঁচে ছিল। দুই বোন চেষ্টা করেছিলেন মাছ দুটিকে আবার সমুদ্রে ফিরিয়ে দিতে, কিন্তু শেষ পর্যন্ত পারেননি, মাছগুলো মারা যায়।
advertisement
advertisement
জাপানি লোককথায় ধ্বংসের সঙ্গে যুক্ত ‘ডুমসডে ফিশ’। জাপানি লোককথা অনুযায়ী, ‘ডুমসডে ফিশ’ বা ওয়ারফিশ হল সমুদ্রের দেবতা Ryūjin-এর সেবক ও দূত। বিশ্বাস করা হয়, আসন্ন বিপর্যয়ের সতর্কবার্তা দিতেই এই মাছকে সমুদ্রের গভীর থেকে তীরে পাঠানো হয়।লোককথায় বলা হয়, ওয়ারফিশ সমুদ্রের ওপর ভেসে উঠে মানুষকে মহামারি, রোগব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা দেয়।
advertisement
advertisement
একসঙ্গে দুটি ওয়ারফিশ দেখা খুবই বিরল ঘটনা।ওয়ারফিশ সাধারণত সমুদ্রের ৩,০০০ ফুটেরও বেশি গভীরে থাকে। তাই দেখা প্রায় যায়ই না! আর এবার তো তো একসঙ্গে দুটি ওয়ারফিশ দেখা গেল। কাজেই আতঙ্কের প্রহর গুনছে গোটা বিশ্ব।২০১৮ সালে Southern California Academy of Sciences-এর বুলেটিনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, গত এক শতকে ক্যালিফোর্নিয়ায় মাত্র ১৯টি ওয়ারফিশ দেখা গিয়েছে।
advertisement
যদিও এই মাছ খুবই বিরল, তবু ২০২৫ সালে কয়েকবার ‘ডুমসডে ফিশ’ দেখা গিয়েছিল। ওই বছর অন্তত ছয়টি ওয়ারফিশ ভেসে উঠেছিল তীরে। প্রথম ঘটনাটি ঘটে ফেব্রুয়ারিতে মেক্সিকোর Baja California Sur উপকূলে।এরপর মে মাসে ভারতের তামিলনাড়ুতে একটি প্রায় ৩০ ফুট লম্বা ওয়ারফিশ ধরা পড়ে। ২ জুন অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের কাছেও একটি ওয়ারফিশ দেখা যায়।
advertisement







