Beauty Tips: আর পার্লারে হাজার-হাজার খরচ নয়, এই একটা পাতাতেই সায়েস্তা ব্ল্যাকহেডস, সান-ট্যান, মুখের সব দাগছোপ, ব্রণ, কীভাবে ব্যবহার করবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- trending desk
Last Updated:
এই একটা পাতায় ত্বক ভাল রাখার চাবিকাঠি। দূর হয় ব্ল্যাকহেডস, ব্রণ, পিগমেন্টেশন
সুন্দর-জেল্লাদার ত্বক পেতে নানা প্রসাধনী ব্যবহার করেন মহিলারা। বড় বড় ব্র্যান্ডের এই সব ক্রিমের দাম-ও অনেক। কিন্তু মাথায় রাখবেন, এই সব কসমেটিক্সে নানা কেমিক্যাল থাকে এবং সে-সবের প্রচুর সাইড এফেক্ট-ও আছে। কাজেই ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে। একটা পাতাই আপনার ত্বককে জীবন্ত-দাগ-ছোপ হীন করে তুলবে। তৈলাক্ত ত্বকের সমস্যা মিটবে, ন্রণ পালাবে চিরতরে। পাতাটির নাম তুলসী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তৈলাক্ত ত্বক থেকে মুক্তি মিলবে: তুলসী পাতার রসে মুখের ইনফেকশনও সেরে যায় বলে জানিয়েছেন আয়ুষ চিকিৎসক রাসবিহারী তিওয়ারি। ত্বকের সংক্রমণের কারণে অনেকের মুখে চুলকানি বা জ্বালাপোড়া হয়। এক্ষেত্রে তুলসী পাতার রস কার্যকরী। আবার ত্বকে মৃত কোষ অর্থাৎ ব্ল্যাকহেডস থাকলেও তুলসী পাতার রস ব্যবহার করা যায়। ত্বক তৈলাক্ত হলেও তুলসীর রস খুবই উপকারী প্রমাণিত হতে পারে।
advertisement









