advertisement

Anal Fistula: মলত্যাগের সময় যন্ত্রণা, রক্তপাত? সর্বনাশ! হতে পারে 'ফিশচুলা', মুক্তি পেতে কী খাবেন? কী খাবেন না? পড়ুন

Last Updated:
ঘন ঘন মলদ্বারে ফোড়া হওয়া, মলদ্বারের চারপাশে ব্যথা এবং ফোলা ভাব, মলদ্বারের চারপাশে একটি মুখ থেকে রক্তাক্ত বা দুর্গন্ধযুক্ত পুঁজ নিঃসরণ। মলত্যাগের সময়ে মলদ্বারের চারপাশে জ্বালাও হতে পারে ফিশচুলার লক্ষণ। মলত্যাগের সময়ে তীব্র ব্যথা। মলের সঙ্গে রক্তপাত। এই রোগে আক্রান্ত হলে ঘন ঘন জ্বরও হয়
1/8
মলদ্বারের মাধ্যমে শরীর থেকে মল বার হয়। মলদ্বারের ঠিক ভিতরে অনেকগুলো ছোট গ্রন্থি রয়েছে, যা মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে। মাঝেমধ্যে এই গ্রন্থিগুলো আটকে যায় এবং সংক্রমিত হতে পারে, ফলে ফোড়া হয়। এই ফোড়াগুলোর প্রায় অর্ধেকই পরবর্তী সময়ে ফিশচুলায় পরিণত হতে পারে।

2/8
মলদ্বারের বিশেষ ধরনের সংক্রমণের ফলে ফিশচুলা হয়। ফিশচুলা নলের মতো গঠন তৈরি করে পায়ুপথে। এর একটি মুখ রেকটামের ভিতরের দিকে থাকে আর একটি মুখ থাকে বাইরে পায়ুদ্বারের ঠিক পাশে। অনেক সময় দেখা যায়, ফোড়া ফেটে গিয়ে মলদ্বারের চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে পায়ুপথের ছিদ্র দিয়ে বেরিয়ে আসে পুঁজ ও রক্ত। তখন ভীষণ ব্যথা হয়।

3/8
মলদ্বারের ক্যানসার, বৃহদান্ত্রের প্রদাহজনিত রোগ, যক্ষ্মা ও যৌনরোগের কারণেও ফিশচুলা হতে পারে।

4/8
কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন? ঘন ঘন মলদ্বারে ফোড়া হওয়া, মলদ্বারের চারপাশে ব্যথা এবং ফোলা ভাব, মলদ্বারের চারপাশে একটি মুখ থেকে রক্তাক্ত বা দুর্গন্ধযুক্ত পুঁজ নিঃসরণ। মলত্যাগের সময়ে মলদ্বারের চারপাশে জ্বালাও হতে পারে ফিশচুলার লক্ষণ। মলত্যাগের সময়ে তীব্র ব্যথা। মলের সঙ্গে রক্তপাত। এই রোগে আক্রান্ত হলে ঘন ঘন জ্বরও হয়।

5/8
এই রোগে আক্রান্ত হলে অস্ত্রোপচার করতে হতে পারে। তবে,অস্ত্রোপচারের পরেও এই রোগ ফিরে আসতে পারে। তাই জীবনযাপনে কিছু বদল আনতে হবে। যেমন, সারা দিন বসে-বসে কাজ না করে হাঁটাচলা করুন। রোজ অন্তত আধ ঘণ্টা ব্যায়াম করুন।

6/8
ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। এতে কোষ্ঠকাঠিন্য রোধ করা যাবে সহজে।

7/8
দিনে তিন-চার লিটার জল খেতেই হবে। তার সঙ্গে ফলও খেতে হবে। পেয়ারা, আপেল, নাসপাতির মতো ফল খোসা-সহ চিবিয়ে খেলে ভাল।

8/8
 গ্লুটেনফ্রি খাবার খান। টক দই খান। মাংস কম খান। মাংস কিন্তু কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। বেশি মাংস খাওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল ও ফাইবারও খেতে হবে। আনাজপাতি রোজকার খাবারে রাখতেই হবে।