Yuva Sathi Scheme Check: যুবসাথীর ১৫০০ টাকা আসছে ধাপে ধাপে! কারা আগে পাচ্ছেন, কাদের ঢুকতে দেরি হচ্ছে? কেন জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Yuva Sathi Scheme Check: যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকেই পোর্টালে মজুত রয়েছে। ফলে তাদের ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন হচ্ছে এবং তারাই প্রথম কিস্তির টাকা আগে পাচ্ছেন।
advertisement
advertisement
যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকেই পোর্টালে মজুত রয়েছে। ফলে তাদের ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন হচ্ছে এবং তারাই প্রথম কিস্তির টাকা আগে পাচ্ছেন। তবে চিন্তার কিছু নেই, সূত্রের খবর, যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে অফলাইনে কাগজের ফর্ম জমা দিয়েছেন, তাদের তথ্যগুলিকে ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কম্পিউটারে তুলতে হচ্ছে। বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি এন্ট্রি করতে স্বাভাবিকভাবেই একটু বেশি সময় লাগছে।
advertisement
এরপরেই ধীরে ধীরে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনটাই খবর।তবে, যাচাইকরণ প্রক্রিয়ার সময় কিছু নির্দিষ্ট কারণে আবেদনকারীদের ফর্ম বাতিল বা সাময়িকভাবে পেন্ডিং রাখা হতে পারে। যেমন, নিয়ম অনুযায়ী বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বয়স সামান্য কম বা বেশি হলেও সিস্টেমে সেটি গ্রহণ করা হবে না। যদি কোনো ব্যক্তি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই নতুন প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। কিংবা পরিচয়পত্রের ত্রুটি থাকলেও ভেরিফিকেশনে বিলম্ব হতে পারে।
advertisement
অফলাইন বা অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর স্টেটাস চেক করার কোনো অপশন ছিল না। সেই সমস্যার সমাধান করতেই যুবসাথী পোর্টালে একটি নতুন ট্র্যাকিং অপশন যুক্ত করা হয়েছে। বর্তমানে পোর্টালটি আপডেট হওয়ার কারণে আধার নম্বর দিয়ে তথ্য খুঁজতে গেলে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা থাকছে কয়েকদিন পর চেষ্টা করুন। অর্থাৎ, সিস্টেমটি পুরোপুরি কার্যকরী হতে আরও কিছুটা সময় লাগবে।






