advertisement

West Bengal Weather Update: শনিবার পর্যন্ত একইরকম ঠান্ডা রাজ্যের সর্বত্র, তারপর থেকে কি আবহাওয়ার বদল? জেনে নিন আপডেট

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণে এই ঠান্ডা থাকবে আরও দু’দিন। তার পর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই সম্ভাবনা নেই আপাতত। তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে।
1/6
শনিবার পর্যন্ত একইরকম জমিয়ে শীতের সম্ভাবনা। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। হাড়কাঁপানো ঠান্ডা কিছুটা কমলেও শীতের স্পেল বজায় থাকবে। জমিয়ে শীতের মরশুম চলছে। বেশ কিছু জেলায় সকালের দিকে অনেকটা সময়েই কুয়াশাচ্ছন্ন পরিবেশ। শীতল দিনের পরিস্থিতি উত্তরবঙ্গের দুই জেলাতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/6
শীতল দিনের পরিস্থিতি উত্তরবঙ্গের কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। শুক্র ও শনিবার এমন পরিস্থিতিই থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। উত্তরবঙ্গের চার জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গে আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে চার জেলাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

3/6
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।

4/6
এদিকে কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। ১১ ডিগ্রি ছেড়ে ১২ ডিগ্রির ঘরে এখন কলকাতার পারদ। আগামী দু-দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। পরবর্তী দু-তিন দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। ২ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে পারদ।

5/6
কলকাতার তাপমাত্রা আগামী কয়েক দিন ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। সকালের দিকে কুয়াশা বাড়বে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশে ‘ফিল লাইক টেম্পারেচার’ কমবে। শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে সকালের দিকে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

6/6
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।