advertisement

West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:
মাঝরাতের বৃষ্টির পরে মঙ্গলবার কিছুটা হলেও দক্ষিণবঙ্গে ফিরেছে হালকা ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন এ রকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
1/6
মাঝরাতের বৃষ্টির পরে মঙ্গলবার কিছুটা হলেও দক্ষিণবঙ্গে ফিরেছে হালকা ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন এ রকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টির পূর্বাভাস আর নেই রাজ্যে।

2/6
উষ্ণতায় রঙের উৎসব। দোল এবং হোলি উৎসবে শীতের আমেজ উধাও। বাড়বে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। উত্তরবঙ্গে আজ, বুধবার হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়।

3/6
আগামী চারদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলায় সেই আমেজ উধাও। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে পারদ। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি একই রকম তাপমাত্রা। পয়লা বৈশাখ থেকে রাজ্য জুড়েই তাপমাত্রা বাড়বে। পরবর্তী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

4/6
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ। পরবর্তী ৬ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা থাকবে।

5/6
কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। পরে‌ পরিষ্কার আকাশ। বৃষ্টির জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। ১৯ ডিগ্রির ঘরে আজ, বুধবারও থাকবে কলকাতার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা থাকবে। আগামী চারদিন ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।‌ ২০ থেকে বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের শুরুতেই।

6/6
কলকাতায় আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।