West Bengal Weather Update: বিদায় নিয়েছে বর্ষা, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই রাজ্যে
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নতুন করে কিছু দেওয়া হয়নি। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।
advertisement
advertisement
আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নতুন করে কিছু দেওয়া হয়নি। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও কোথাও আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। যদিও এখনই রাজ্যে শীত প্রবেশের সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে।
advertisement
বর্ষা বিদায়ে এবার বাংলায় হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানাল আলিপুর। কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে না হলে শীতের আমেজ আসবে না। ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম।
advertisement
advertisement
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।







