'সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ...!' হাইকোর্টে দাগি মামলায় চরম ক্ষোভ প্রকাশ বিচারপতির
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
SSC Tainted List Case: এসএসসি-র অযোগ্যদের লিস্টে হস্তক্ষেপ নয়। 'দাগি' তালিকা বহাল রেখে এমনই নির্দেশ দিল হাইকোর্টের একক বেঞ্চ। এসএসসি নিয়োগ প্রশ্নে ইতিমধ্যেই একের পর এক মামলা হয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মত শুরু হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া। সেইমতো শীর্ষ আদালতের নির্দেশে গত শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হয় 'দাগি' ও অযোগ্য শিক্ষকদের নামের তালিকা। এরপরেই তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে।
এসএসসি-র অযোগ্যদের লিস্টে হস্তক্ষেপ নয়। 'দাগি' তালিকা বহাল রেখে এমনই নির্দেশ দিল হাইকোর্টের একক বেঞ্চ। এসএসসি নিয়োগ প্রশ্নে ইতিমধ্যেই একের পর এক মামলা হয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মত শুরু হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া। সেইমতো শীর্ষ আদালতের নির্দেশে গত শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হয় 'দাগি' ও অযোগ্য শিক্ষকদের নামের তালিকা। এরপরেই তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এক অযোগ্য শিক্ষকের হয়ে এক আইনজীবী শাক্য সেন বলেন, "৩১ ডিসেম্বর পর্যন্ত আমার চাকরি বহাল হয়নি। কিন্তু এসএসসি আমায় পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দিয়েছিল। এখন হঠাৎ করে বলছে আমি অযোগ্য। অ্যাডমিট কার্ড এখন বাতিল করেছে এসএসসি।" তাঁর আবেদন, "পৃথকীকরণ সম্ভব হলে তো প্যানেল বাতিল হতো না। পরীক্ষায় বসতে দেওয়া হোক। পরে যোগ্য-অযোগ্য নির্ধারিত হোক।"
advertisement
উত্তরে বিচারপতি জানান, "সুপ্রিম কোর্টের নজরে রয়েছে নতুন নিয়োগ প্যানেলের পুরো প্রক্রিয়া। শীর্ষ আদালতের আদেশেই এসএসসি দাগি তালিকা প্রকাশ করেছে। এই অবস্থায় হাইকোর্টের একক বেঞ্চের হস্তক্ষেপ সঠিক হবে না। একক বেঞ্চে মামলাকারীদের কাউকেই ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে কন্টিনিউ করতে দেওয়া হয়নি। কাজেই তাঁরা কেউই সুপ্রিম পর্যবেক্ষণে 'সম্ভাব্য যোগ্য' বলে বিবেচিত হয়নি। এখনও সুপ্রিম কোর্টের নজরেই বিষয়টি রয়েছে। আমি নিশ্চিত এসএসসি এমন তালিকার পেছনে ভালো যুক্তিযুক্ত কারণ আছে৷"
advertisement
advertisement






